দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

জুনজুড়ে সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, অস্ত্র-মাদকসহ বিপুল চোরাই মালামাল উদ্ধার

জুনজুড়ে সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে গত জুন মাসজুড়ে পরিচালিত অভিযানে প্রায় ৩০৭ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (৭ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫ কেজি ৫৯২ গ্রাম স্বর্ণ, বিপুল পরিমাণ তৈরি পোশাক, কসমেটিকস, আতশবাজি, কাঠ, চা পাতা, সুপারি, কয়লা, মোবাইল ফোন ও যন্ত্রাংশ, ইলেকট্রনিকস সামগ্রী, কৃষিপণ্য, চিংড়ির পোনা এবং বিভিন্ন যানবাহনএছাড়া অভিযানে ৮টি পিস্তল,

আরও  পড়ুন, দেশীয় মাছ রক্ষায় সরকারের জোরালো উদ্যোগ, সংসদে জানালেন মৎস্যমন্ত্রী

 একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ, দুটি মাইন ও ছয়টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।মাদকবিরোধী অভিযানে বিজিবি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৫২ পিস ইয়াবা, ১৮ কেজি ১৫০ গ্রাম আইস, ৬০৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৪২২ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৮ বোতল বিদেশি মদ, ১ হাজার ৭১০ কেজির বেশি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।একই সময়ে চোরাচালান ও মাদক পাচারের অভিযোগে ২১২ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭ জন বাংলাদেশি, একজন ভারতীয় এবং ২৮৪ জন মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয় : অস্ত্র-মাদক চোরাই মালামাল মাসজুড়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

জুনজুড়ে সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, অস্ত্র-মাদকসহ বিপুল চোরাই মালামাল উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে গত জুন মাসজুড়ে পরিচালিত অভিযানে প্রায় ৩০৭ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (৭ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫ কেজি ৫৯২ গ্রাম স্বর্ণ, বিপুল পরিমাণ তৈরি পোশাক, কসমেটিকস, আতশবাজি, কাঠ, চা পাতা, সুপারি, কয়লা, মোবাইল ফোন ও যন্ত্রাংশ, ইলেকট্রনিকস সামগ্রী, কৃষিপণ্য, চিংড়ির পোনা এবং বিভিন্ন যানবাহনএছাড়া অভিযানে ৮টি পিস্তল,

আরও  পড়ুন, দেশীয় মাছ রক্ষায় সরকারের জোরালো উদ্যোগ, সংসদে জানালেন মৎস্যমন্ত্রী

 একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ, দুটি মাইন ও ছয়টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।মাদকবিরোধী অভিযানে বিজিবি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৫২ পিস ইয়াবা, ১৮ কেজি ১৫০ গ্রাম আইস, ৬০৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৪২২ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৮ বোতল বিদেশি মদ, ১ হাজার ৭১০ কেজির বেশি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।একই সময়ে চোরাচালান ও মাদক পাচারের অভিযোগে ২১২ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭ জন বাংলাদেশি, একজন ভারতীয় এবং ২৮৪ জন মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত