দেশীয় মাছের বিলুপ্তি ঠেকাতে এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারের বহুমুখী উদ্যোগের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। জাতীয় সংসদে তিনি তুলে ধরেছেন অভয়াশ্রম, গবেষণা এবং পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচির অগ্রগতি।মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, বর্তমানে দেশের নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ে ৬৬৯টি মাছের অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এর আওতায় রয়েছে প্রায় ১ হাজার ১৯৬ হেক্টর এলাকা।তিনি জানান, হালদা নদীর ৪০ কিলোমিটার এলাকাকে মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মৌলভীবাজারের তিন উপজেলায় ১০টি স্থায়ী অভয়াশ্রম সংরক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন, ৫ বছরের বেশি পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তিতে সরকারের উদ্যোগ
মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৯৪৭টি বিল নার্সারি স্থাপন করা হয়েছে এবং প্রতিবছর উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।এছাড়া বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে ৪১টি দেশীয় মাছের প্রজনন ও চাষ প্রযুক্তি উদ্ভাবন করেছে বলেও জানান তিনি।বর্তমানে দেশে দেশীয় মাছের মোট প্রজাতি ২৬১টি। এসব প্রজাতি রক্ষায় সরকার গবেষণা, আইন প্রয়োগ এবং সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করছে।সরকারের এই উদ্যোগ দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : মৎস্যমন্ত্রী মাছ রক্ষা বহুমুখী উদ্যোগ

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন