দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাংলাদেশের পক্ষ থেকে তেহরানে শ্রদ্ধা জানালেন স্পিকার, ইরানের নেতৃত্বের সঙ্গে বৈঠক

বাংলাদেশের পক্ষ থেকে তেহরানে শ্রদ্ধা জানালেন স্পিকার

ইরান সফরে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। এ সময় তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমবেদনা ও সংহতির বার্তা পৌঁছে দেন।তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেন। সেখানে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।বৈঠকে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

আরও  পড়ুন, জুলাই শহীদদের স্মরণসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ ছাড়া ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে পৃথক বৈঠকে দুই দেশের পার্লামেন্টারি সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশের স্পিকার।স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।পরে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠকে দুই দেশের ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ সময় খেলাধুলা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে ইরান।সফরের অংশ হিসেবে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও উন্নত করার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার কথা জানান।

বিষয় : স্পিকার তেহরানে শ্রদ্ধা বীর বিক্রম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাংলাদেশের পক্ষ থেকে তেহরানে শ্রদ্ধা জানালেন স্পিকার, ইরানের নেতৃত্বের সঙ্গে বৈঠক

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ইরান সফরে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। এ সময় তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমবেদনা ও সংহতির বার্তা পৌঁছে দেন।তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেন। সেখানে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।বৈঠকে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

আরও  পড়ুন, জুলাই শহীদদের স্মরণসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ ছাড়া ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে পৃথক বৈঠকে দুই দেশের পার্লামেন্টারি সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশের স্পিকার।স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।পরে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠকে দুই দেশের ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ সময় খেলাধুলা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে ইরান।সফরের অংশ হিসেবে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও উন্নত করার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার কথা জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত