চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্মরণসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণসভার আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—‘সবার আগে বাংলাদেশ’।
আরও পড়ুন, ঢাকায় দিনের প্রথমার্ধে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের স্মৃতিচারণ এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি জাতীয় শ্রদ্ধা জানাতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, পেশাজীবী নেতা এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন