রাজধানীর আদাবরে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবদা হাউজিং চার রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। স্বজনদের দাবি, পূর্ব বিরোধের জেরে স্থানীয় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বাশারকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন, অপরাধ দমনে ডিএমপির অভিযান, দুই থানায় ৩৮ জন আটক
নিহত বাশার আদাবর থানা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।এ ঘটনায় আহত সাদ্দাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বাশারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
বিষয় : হামলা চিকিৎসাধীন নেতার মৃত্যু

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন