দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৭

তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযা

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ১৩ জুন তেজগাঁও বিভাগের অধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, শেরেবাংলা নগর থানা এলাকায় সবচেয়ে বেশি ২০ জন এবং মোহাম্মদপুর থানা এলাকায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আদাবর থানা থেকে ১৫ জন,

আরও  পড়ুন , মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে বিড়াল ঢুকে পড়ায় ট্রেন চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

 তেজগাঁও থানা থেকে ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও একাধিক মামলার আসামিও রয়েছেন। অভিযানের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা কমানো এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে পুলিশ।ডিএমপি সূত্র জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হচ্ছে।পুলিশ কর্মকর্তারা বলেন, মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বিষয় : গ্রেফতার আইনশৃঙ্খলা অপরাধে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৭

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ১৩ জুন তেজগাঁও বিভাগের অধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, শেরেবাংলা নগর থানা এলাকায় সবচেয়ে বেশি ২০ জন এবং মোহাম্মদপুর থানা এলাকায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আদাবর থানা থেকে ১৫ জন,

আরও  পড়ুন , মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে বিড়াল ঢুকে পড়ায় ট্রেন চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

 তেজগাঁও থানা থেকে ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও একাধিক মামলার আসামিও রয়েছেন। অভিযানের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা কমানো এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে পুলিশ।ডিএমপি সূত্র জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হচ্ছে।পুলিশ কর্মকর্তারা বলেন, মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত