কক্সবাজারে একদিনের সফরে গিয়ে পাতলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। শনিবার সকালে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এবং পরে সড়কপথে পিএমখালী এলাকায় কর্মসূচিতে অংশ নেন।বৃষ্টিভেজা পরিবেশের মধ্যেও বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানান।উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৭ সালের খাল খনন কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। বলা হয়, পিএমখালীর পাতলী খাল সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ,
আরও পড়ুন , এবারের বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে সিংহভাগ ইনশাআল্লাহ : স্বরাষ্ট্রমন্ত্রী
যা স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।সরকারি পরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রথম ধাপে চলতি বছরে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।কর্মসূচিতে জানানো হয়, খাল খননের পাশাপাশি পরিবেশ রক্ষা, পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিষয় : উদ্বোধন প্রধানমন্ত্রী খাল পুনঃখনন

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন