দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২২ মামলার আসামিসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২২ মামলার আসামিসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে শহরের কান্দিপাড়া এলাকা থেকে ২২ মামলার আসামিসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। (৫ জুন) রাত ৮টা ২০ মিনিটে সদর মডেল থানার পৌর এলাকার কান্দিপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— কান্দিপাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে পিয়াস মিয়া এবং সোহাগ মিয়া।

আরও  পড়ুন, সোনাতলায় নদীর স্রোতে ভেসে যাওয়া তীর্থের লাশ মিলল সেতুর নিচে 

সদর মডেল থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রধান আসামি পিয়াস মিয়ার বিরুদ্ধে ১৪টি মাদক মামলা, ৩টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে।এছাড়া তার সহযোগী সোহাগ মিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা এবং ৩টি চুরির মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও  পড়ুন , খুঁটিতে উঠেছিল ঘুঘুর বাচ্চার জন্য, ফিরল নিথর দেহ

বিষয় : গ্রেপ্তার যৌথ অভিযান মাদক কারবারি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৭ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২২ মামলার আসামিসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে শহরের কান্দিপাড়া এলাকা থেকে ২২ মামলার আসামিসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। (৫ জুন) রাত ৮টা ২০ মিনিটে সদর মডেল থানার পৌর এলাকার কান্দিপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— কান্দিপাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে পিয়াস মিয়া এবং সোহাগ মিয়া।

আরও  পড়ুন, সোনাতলায় নদীর স্রোতে ভেসে যাওয়া তীর্থের লাশ মিলল সেতুর নিচে 

সদর মডেল থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রধান আসামি পিয়াস মিয়ার বিরুদ্ধে ১৪টি মাদক মামলা, ৩টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে।এছাড়া তার সহযোগী সোহাগ মিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা এবং ৩টি চুরির মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও  পড়ুন , খুঁটিতে উঠেছিল ঘুঘুর বাচ্চার জন্য, ফিরল নিথর দেহ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত