দৈনিক সংবাদ দিগন্ত

রাডার স্টেশনে মার্কিন বোমাবর্ষণের পর পাল্টা আঘাত তেহরানের

ইরানের উপকূলীয় রাডার স্টেশনে মার্কিন হামলা

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানের উপকূলীয় রাডার স্টেশনে মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের দাবি, শত্রুপক্ষের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান মোট সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার ছয়টি ভূপাতিত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

আরও  পড়ুন, এক্সে বিতর্কিত পোস্ট, মাস্ককে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

এর আগে হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা চারটি ইরানি ড্রোন ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র ইরানের গোরুক ও কেশম দ্বীপের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।যদিও উভয় পক্ষই নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক বলে দাবি করছে, তবে সাম্প্রতিক এই হামলা-পাল্টা হামলায় এপ্রিলের যুদ্ধবিরতি আরও নড়বড়ে হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন নিরাপত্তা সংকট তৈরি হতে পারে।

বিষয় : মার্কিন হামলা বোমাবর্ষণ তীব্র আকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

রাডার স্টেশনে মার্কিন বোমাবর্ষণের পর পাল্টা আঘাত তেহরানের

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানের উপকূলীয় রাডার স্টেশনে মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের দাবি, শত্রুপক্ষের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান মোট সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার ছয়টি ভূপাতিত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

আরও  পড়ুন, এক্সে বিতর্কিত পোস্ট, মাস্ককে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

এর আগে হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা চারটি ইরানি ড্রোন ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র ইরানের গোরুক ও কেশম দ্বীপের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।যদিও উভয় পক্ষই নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক বলে দাবি করছে, তবে সাম্প্রতিক এই হামলা-পাল্টা হামলায় এপ্রিলের যুদ্ধবিরতি আরও নড়বড়ে হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন নিরাপত্তা সংকট তৈরি হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত