দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

ঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী, ঘটনা তদন্তে দুই কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।নৌ প্রতিমন্ত্রী জানান, বাসটি যে ফেরিতে ওঠার কথা ছিল, সেটিতে না উঠে দ্রুতগতিতে পাশে থাকা একটি ফেরির র‌্যাম্পে আঘাত করে। এতে র‌্যাম্প ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নৌপরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

আরও পড়ুন , কিশোরগঞ্জে তালের শাঁসের কদর ভেজালমুক্ত প্রাকৃতিক ফলের প্রতি ঝুঁকছেন মানুষ

তিনি বলেন, “এ ঘটনায় কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল কি না, তা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। প্রাথমিকভাবে আমাদের নজরে কোনো বড় ধরনের অনিয়ম আসেনি।”প্রতিমন্ত্রী আরও বলেন, ফেরিতে ওঠার আগে বাসের যাত্রীদের নামিয়ে নেওয়ার নির্দেশনা কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, “বাস থেকে সব যাত্রীকে নামিয়ে ফেরিতে ওঠানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করাই আজকের দুর্ঘটনায় বহু প্রাণ রক্ষা করেছে। দেশের ইতিহাসে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা আগে এতটা কঠোরভাবে অনুসরণ করা হয়নি।”দুর্ঘটনার কারণ অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, বাসের যান্ত্রিক ত্রুটি, চালকের শারীরিক অবস্থা, ফিটনেসসহ সব বিষয় তদন্তের আওতায় আনা হবে। চালক ও তার সহকারী সুস্থ হওয়ার পর তাদের বক্তব্যও নেওয়া হবে।এ সময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌপুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, ধনু নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ড্রেজার জব্দ, চারজনকে জরিমানা

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ‘করবী’ ফেরিতে ওঠার সময় ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‌্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশ, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দলের সহায়তায় দুপুর ১২টার দিকে বাসটি নদী থেকে উদ্ধার করা হয়।পরে যাত্রীদের মালামাল যাচাই-বাছাই শেষে তাদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় এবং বিকেল সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল ও যানবাহন পারাপার স্বাভাবিক হয়।

বিষয় : যাত্রীবাহী বাস পদ্মা নদী নৌ প্রতিমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী, ঘটনা তদন্তে দুই কমিটি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত