দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে তুরস্কের আগ্রহ, সহযোগিতা জোরদারের ইঙ্গিত

ড. খলিলুর রহমান

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, দুই দেশের প্রতিরক্ষা শিল্প বিকাশে নতুন পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এ বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।হাকান ফিদান বলেন, বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করতে কাজ করছে আঙ্কারা। তিনি জানান, বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন 

আরো পড়ুন, পে স্কেল নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারি ঘোষণা চান কর্মচারীরা

ডলার থেকে বাড়িয়ে ২ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।প্রতিরক্ষা শিল্পের পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। এসময় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সাংস্কৃতিক বিনিময় সুরক্ষা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাকান ফিদান বলেন, গ্লোবাল সাউথের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ লাখের বেশি রোহিঙ্গাকে 

আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সংকটের স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক।এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয়কে নতুন যুগের আন্তর্জাতিক স্বীকৃতি বলেও মন্তব্য করেন তিনি।গত বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার এ সফরকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

বিষয় : বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদারে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে তুরস্কের আগ্রহ, সহযোগিতা জোরদারের ইঙ্গিত

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, দুই দেশের প্রতিরক্ষা শিল্প বিকাশে নতুন পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এ বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।হাকান ফিদান বলেন, বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করতে কাজ করছে আঙ্কারা। তিনি জানান, বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন 

আরো পড়ুন, পে স্কেল নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারি ঘোষণা চান কর্মচারীরা

ডলার থেকে বাড়িয়ে ২ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।প্রতিরক্ষা শিল্পের পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। এসময় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সাংস্কৃতিক বিনিময় সুরক্ষা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাকান ফিদান বলেন, গ্লোবাল সাউথের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ লাখের বেশি রোহিঙ্গাকে 

আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সংকটের স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক।এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয়কে নতুন যুগের আন্তর্জাতিক স্বীকৃতি বলেও মন্তব্য করেন তিনি।গত বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার এ সফরকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত