দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সতর্কবার্তা: সার সংকটে বাংলাদেশ, খাদ্য ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

বহিষ্কার মানেই আসন শূন্য নয়, গাজী নজরুল প্রসঙ্গে নির্বাচন কমিশন

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

‘বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন’দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর আহ্বান

খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রবাসীদের পাসপোর্ট সেবায় স্বস্তি, আরও ৬ মাস বাড়ল বিশেষ সুবিধা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মেজর (অব.) মোজাফফর, আজ গুরুত্বপূর্ণ শুনানি

পে স্কেল নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারি ঘোষণা চান কর্মচারীরা

পে স্কেল নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারি ঘোষণা

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর নতুন পে স্কেল বাস্তবায়নের আলোচনা ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে।বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক বলেছেন, নতুন পে স্কেল নিয়ে বিভিন্ন তথ্য শোনা গেলেও সরকারের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে কর্মচারীরা নিশ্চিত হতে পারছেন না, বেতন বৃদ্ধি ৫০ শতাংশ হবে নাকি শতভাগ বাস্তবায়নের দিকে যাবে সরকার।তার মতে, দীর্ঘ ১১ বছর পর বেতন কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিবর্তে এককালীন কার্যকর করা হলে কর্মচারীরা বেশি উপকৃত হবেন এবং বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির সুযোগও কমে যাবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবম জাতীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

আরও  পড়ুন ,হামে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬১০

 তবে পুরো নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে নতুন বেসিক বেতনের ৫০ শতাংশ কার্যকর হতে পারে। পরবর্তী অর্থবছরে অবশিষ্ট অংশ কার্যকর করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা, চিকিৎসা সুবিধা ও অন্যান্য আর্থিক সুবিধা যুক্ত করা হবে।অন্যদিকে পেনশনভোগীদের জন্যও সুখবর আসতে পারে। প্রস্তাব অনুযায়ী, মাসে ২০ হাজার টাকার কম পেনশনপ্রাপ্তদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এছাড়া বিভিন্ন শ্রেণির পেনশনভোগীদের জন্য চিকিৎসাভাতা বৃদ্ধির সুপারিশও করা হয়েছে।আসন্ন বাজেটে এ খাতে ৩০ থেকে ৩৭ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ রাখার পরিকল্পনার কথাও আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর।সরকারি চাকরিজীবীরা এখন বাজেট ঘোষণার দিকেই তাকিয়ে আছেন। তাদের প্রত্যাশা, নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার দ্রুত সুস্পষ্ট ঘোষণা দিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাবে।

বিষয় : ঘোষণা কর্মচারী পে স্কেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পে স্কেল নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারি ঘোষণা চান কর্মচারীরা

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর নতুন পে স্কেল বাস্তবায়নের আলোচনা ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে।বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক বলেছেন, নতুন পে স্কেল নিয়ে বিভিন্ন তথ্য শোনা গেলেও সরকারের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে কর্মচারীরা নিশ্চিত হতে পারছেন না, বেতন বৃদ্ধি ৫০ শতাংশ হবে নাকি শতভাগ বাস্তবায়নের দিকে যাবে সরকার।তার মতে, দীর্ঘ ১১ বছর পর বেতন কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিবর্তে এককালীন কার্যকর করা হলে কর্মচারীরা বেশি উপকৃত হবেন এবং বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির সুযোগও কমে যাবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবম জাতীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

আরও  পড়ুন ,হামে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬১০

 তবে পুরো নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে নতুন বেসিক বেতনের ৫০ শতাংশ কার্যকর হতে পারে। পরবর্তী অর্থবছরে অবশিষ্ট অংশ কার্যকর করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা, চিকিৎসা সুবিধা ও অন্যান্য আর্থিক সুবিধা যুক্ত করা হবে।অন্যদিকে পেনশনভোগীদের জন্যও সুখবর আসতে পারে। প্রস্তাব অনুযায়ী, মাসে ২০ হাজার টাকার কম পেনশনপ্রাপ্তদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এছাড়া বিভিন্ন শ্রেণির পেনশনভোগীদের জন্য চিকিৎসাভাতা বৃদ্ধির সুপারিশও করা হয়েছে।আসন্ন বাজেটে এ খাতে ৩০ থেকে ৩৭ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ রাখার পরিকল্পনার কথাও আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর।সরকারি চাকরিজীবীরা এখন বাজেট ঘোষণার দিকেই তাকিয়ে আছেন। তাদের প্রত্যাশা, নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার দ্রুত সুস্পষ্ট ঘোষণা দিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত