বর্ষা আসতে এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। কিন্তু এরই মধ্যে বগুড়ার শেরপুরে ফুটে উঠেছে বর্ষার প্রতীক কদম ফুল। উপজেলার বিভিন্ন এলাকায় কদম গাছের ডালে ডালে শোভা পাচ্ছে সাদা-হলুদ রঙের গোলাকার এই ফুল।স্থানীয়দের অনেকেই এটিকে বর্ষার আগমনী বার্তা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মজা করে বলছেন, এপ্রিল থেকে ঘন ঘন বৃষ্টির কারণে গ্রীষ্মকে বর্ষা ভেবে ভুল করেছে কদম গাছ।শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ীসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, কদম গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে।
আরও পড়ুন, হত্যা মামলার জেরে অগ্নিসংযোগ, পুড়ে ছাই আসামিপক্ষের বসতঘর
গ্রামীণ সড়ক, খাল-বিলের পাড়, শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর ও বিভিন্ন খোলা জায়গায় ফুটে থাকা কদম ফুল প্রকৃতিকে দিয়েছে অন্যরকম সৌন্দর্য।ভোরের আলোয় কদমের সৌন্দর্য আরও মোহনীয় হয়ে ওঠে। ফুলের সৌরভ আর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে গাছের নিচে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। অনেকেই স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি।স্থানীয়দের মতে, আগে বর্ষা এলেই কদম ফুল ফুটত। কিন্তু এখন আবহাওয়া ও ঋতুচক্রের পরিবর্তনের কারণে বর্ষার আগেই এই ফুল দেখা যাচ্ছে।প্রকৃতিপ্রেমীরা দেশীয় বৃক্ষ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আরও বেশি কদমসহ দেশীয় গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন , বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, মুখোমুখি বিএনপি-জামায়াত
বিষয় : বর্ষা কদমের হাসি বর্ষার প্রতীক

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন