পটুয়াখালীর বাউফলে রবিন হাওলাদার হত্যা মামলার আসামিদের একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।বুধবার রাত ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া গ্রামের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য, রাতের আঁধারে দুর্বৃত্তরা আসামিপক্ষের একটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
আরও পড়ুন , বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, মুখোমুখি বিএনপি-জামায়াত
নিহত রবিন হাওলাদারের ভাই শুভঙ্কর হাওলাদার দাবি করেছেন, এটি আসামিপক্ষের সাজানো ঘটনা। তাদের ফাঁসানোর উদ্দেশ্যে নিজেরাই ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ তার।তবে এ বিষয়ে আসামিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার পর থেকেই তারা পলাতক রয়েছেন বলে জানা গেছে।উল্লেখ্য, বুধবার সকালে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে রবিন হাওলাদারকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় আহত হন তার স্ত্রী ও দুই ছেলে। পরে নিহতের ছেলে হৃদয় হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।বাউফল থানা পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : অগ্নিসংযোগ বসতঘর আসামিপক্ষের

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন