আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে জারি করা একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।এর আগে গত ১ জুন পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি ও থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।তবে চিঠি জারির মাত্র একদিন পরই সেই নির্দেশনা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন , তাপপ্রবাহের মাঝেই স্বস্তির বার্তা, কয়েকদিনজুড়ে বাড়তে পারে বৃষ্টি
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত নতুন চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে দেওয়া আগের নির্দেশনা আপাতত স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে।আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন নির্দেশনার অপেক্ষায় রয়েছেন কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলরা।
আরও পড়ুন , গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভি

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন