দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকলেও স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিনে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এর ফলে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা।আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ৩ থেকে ৬ জুন পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
আরও পড়ুন , গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভি
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।বর্তমানে চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৭ জুন পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং বর্ধিত পাঁচ দিনেও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন , দরপত্র ৪২ দিন নয়, ২১ দিন পুলিশের যান কেনায় নতুন সিদ্ধান্ত

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন