দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

দরপত্র ৪২ দিন নয়, ২১ দিন পুলিশের যান কেনায় নতুন সিদ্ধান্ত

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

জনস্বার্থ ও জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন বিবেচনায় বাংলাদেশ পুলিশের জন্য একটি ভারী উদ্ধারকারী যান বা ‘রেকার’ কেনার প্রক্রিয়া দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের সময়সীমা কমিয়ে আনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ১৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের কার্যক্রমে ব্যবহারের জন্য ৩০ টন ধারণক্ষমতার একটি ভারী উদ্ধারকারী যান—যা ‘রেকার’ নামে পরিচিত—কেনা হবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে।তবে সাধারণত আন্তর্জাতিক দরপত্রে যেখানে ৪২ দিন সময় দেওয়া হয়, সেখানে এই ক্রয়প্রক্রিয়ায় সময় কমিয়ে ২১ দিন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ অর্ধেক সময়েই দরপত্র প্রক্রিয়া 

আরো পড়ুন , পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে অপেক্ষায় সরকারি কর্মচারীরা

সম্পন্নের উদ্যোগ নেওয়া হচ্ছে।সরকারি কর্মকর্তারা বলছেন, জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন এবং জনস্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই যানটি বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের দুর্ঘটনা, ভারী যানবাহন উদ্ধার কিংবা বিশেষ নিরাপত্তা অভিযানে এমন ভারী উদ্ধারকারী যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে দ্রুত ক্রয়প্রক্রিয়া ঘিরে স্বচ্ছতা ও কার্যকারিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।এখন দেখার বিষয়, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া শেষ করে কত দ্রুত পুলিশের বহরে যুক্ত হয় এই অত্যাধুনিক উদ্ধারকারী যান।

বিষয় : জনস্বার্থ ও জরুরি রাষ্ট্রীয় যান বা ‘রেকার’ কেনার সিদ্ধান্ত নিয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দরপত্র ৪২ দিন নয়, ২১ দিন পুলিশের যান কেনায় নতুন সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

জনস্বার্থ ও জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন বিবেচনায় বাংলাদেশ পুলিশের জন্য একটি ভারী উদ্ধারকারী যান বা ‘রেকার’ কেনার প্রক্রিয়া দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের সময়সীমা কমিয়ে আনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ১৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের কার্যক্রমে ব্যবহারের জন্য ৩০ টন ধারণক্ষমতার একটি ভারী উদ্ধারকারী যান—যা ‘রেকার’ নামে পরিচিত—কেনা হবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে।তবে সাধারণত আন্তর্জাতিক দরপত্রে যেখানে ৪২ দিন সময় দেওয়া হয়, সেখানে এই ক্রয়প্রক্রিয়ায় সময় কমিয়ে ২১ দিন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ অর্ধেক সময়েই দরপত্র প্রক্রিয়া 

আরো পড়ুন , পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে অপেক্ষায় সরকারি কর্মচারীরা

সম্পন্নের উদ্যোগ নেওয়া হচ্ছে।সরকারি কর্মকর্তারা বলছেন, জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন এবং জনস্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই যানটি বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের দুর্ঘটনা, ভারী যানবাহন উদ্ধার কিংবা বিশেষ নিরাপত্তা অভিযানে এমন ভারী উদ্ধারকারী যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে দ্রুত ক্রয়প্রক্রিয়া ঘিরে স্বচ্ছতা ও কার্যকারিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।এখন দেখার বিষয়, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া শেষ করে কত দ্রুত পুলিশের বহরে যুক্ত হয় এই অত্যাধুনিক উদ্ধারকারী যান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত