দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি

প‌রিবা‌রের সঙ্গে ঈদ উদযাপন ‌শে‌ষে রাজবাড়ীর দৌলত‌দিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থ‌লে ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। ফলে স্বস্তিতে নদী পার হচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা থেকে আসা ঢাকামুখি মানুষ। সোমবার (১ জুন) ঈদের পঞ্চম দিন সকাল থেকে পদ্মা নদীর দৌলতদিয়া ঘাটে এমন চিত্র দেখা যায়।

আরও পড়ুন, ঈদের ছুটিতে কিডনি ওয়ার্ডে তালা: জোরপূর্বক রোগী ছাড়পত্র দেওয়ার অভিযোগ রংপুর মেডিকেলে

সকালে থেকে সরেজমিন ঘুরে দেখা যায়, ঘাটে দুর্ঘটনা এড়াতে ফেরি ঘাটের অ্যাপ্রোচ সড়কে বাস থেকে যাত্রীদের নামিয়ে ফেরিতে ওঠানো হচ্ছে। এতে তীব্র গরমে যাত্রীদের দুর্ভোগে হলেও নিরাপত্তার স্বার্থে ও ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। তবে বেলা বাড়ার সঙ্গে দৌলতদিয়ায় বাড়ছে ঢাকামুখি যাত্রী ও যানবাহনের চাপ। এরমধ্যে ছোট গাড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যাই বেশি।

যাত্রা নির্বিঘ্ন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঘাট এলাকায় কাজ করছে বিআইডব্লিউটিসি ও নৌপুলিশসহ স্থানীয় প্রশাসন। ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কম। উৎসব বা বিশেষ দিনগুলোতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। তবে এবার পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল করায় ভোগান্তি ছাড়াই যাত্রীরা কর্মস্থলে ফিরছেন।

আরও পড়ুন, মনোহারদীতে ফ'জিলাউন নেছা ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ঢাকামুখি কলেজ শিক্ষার্থী আলফাজ শিকদার বলেন, ঈদের আগে ও পরে এই রুটে কোনো ভোগান্তি হয়নি। দৌলতদিয়া ঘাটে নিরাপত্তার জন্য বাস থেকে যাত্রীদের নামানো হচ্ছে। এতে একটু সমস্যা হলেও সবার জন্য ভালো। এ ধারা যেন অব্যাহত থাকে। শরিফ নামের আরেকজন যাত্রী বলেন, মোটরসাইকেল নিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হলেও সময় বাঁচে। ঈদে বাসের টিকিট পাওয়া অনেক কষ্টকর। তবে এবার কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। ঈদযাত্রা ছিল স্বস্তির।

আরও পড়ুন, নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যু

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক জিসানুল ইসলাম তপু বলেন, রোববারের তুলনায় সোমবার যাত্রীদের চাপ একটু কম। এরপরও যাত্রা নির্বিঘ্ন করতে এ রুটে ছোট বড় মিলে ১৭ টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তে তিনটি ঘাট সচল রাখা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ভোগ এড়াতে সার্বক্ষণিক তিনটি টিম মনিটরিং করছে। হ্যান্ডমাইক দ্বারা যাত্রীদের সচেতন এবং বাস থেকে নামিয়ে ফেরিতে ওঠানো হচ্ছে। এখন পর্যন্ত দৌলতদিয়ায় কোনো দুর্ভোগ নেই।

বিষয় : যানবাহন ভোগান্তি ফেরিঘাট দৌলতদিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত