দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এ ও বি গ্রেডের হয়ে থাকে। তবে চামড়ার দাম দেশের চাহিদার ওপর নয়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর নির্ভরশীল।

শনিবার, ৩০ মে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল অবস্থা বিরাজ করছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় অনেকেই প্রাকৃতিক চামড়ার পরিবর্তে সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছেন। ফলে আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা ও দামে প্রভাব পড়ছে।

আরও পড়ুন, পাঁচবিবিতে অসহায় পরিবারের জন্য ২৭টি গরু কোরবানি দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল

তিনি আরও বলেন, পৃথিবী এখন একটি পরিবারের মতো। বিশ্বের কোথাও অর্থনৈতিক সংকট তৈরি হলে তার প্রভাব বাংলাদেশেও এসে পড়ে। কারণ দেশে উৎপাদিত চামড়ার বড় একটি অংশ রপ্তানি করা হয়। এর আগে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’—এই স্লোগানের বাস্তবতা নিয়ে ভাবতে হবে। যারা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন, তারা কখনো আদর্শচ্যুত হতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, মিঠাপুকুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ

সরকারের বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব। সাম্প্রতিক সময়ে স্বল্প সময়ের মধ্যে বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হওয়াকে তিনি সফলতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন, সরাইলে মাদক কেনাবেচা বাঁধা দেয়ায় গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিষয় : কোরবানি চামড়া মন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এ ও বি গ্রেডের হয়ে থাকে। তবে চামড়ার দাম দেশের চাহিদার ওপর নয়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর নির্ভরশীল।

শনিবার, ৩০ মে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল অবস্থা বিরাজ করছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় অনেকেই প্রাকৃতিক চামড়ার পরিবর্তে সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছেন। ফলে আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা ও দামে প্রভাব পড়ছে।

আরও পড়ুন, পাঁচবিবিতে অসহায় পরিবারের জন্য ২৭টি গরু কোরবানি দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল

তিনি আরও বলেন, পৃথিবী এখন একটি পরিবারের মতো। বিশ্বের কোথাও অর্থনৈতিক সংকট তৈরি হলে তার প্রভাব বাংলাদেশেও এসে পড়ে। কারণ দেশে উৎপাদিত চামড়ার বড় একটি অংশ রপ্তানি করা হয়। এর আগে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’—এই স্লোগানের বাস্তবতা নিয়ে ভাবতে হবে। যারা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন, তারা কখনো আদর্শচ্যুত হতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, মিঠাপুকুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ

সরকারের বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব। সাম্প্রতিক সময়ে স্বল্প সময়ের মধ্যে বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হওয়াকে তিনি সফলতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন, সরাইলে মাদক কেনাবেচা বাঁধা দেয়ায় গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত