ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১৫ জন।
আরও পড়ুন, পাঁচবিবিতে অসহায় পরিবারের জন্য ২৭টি গরু কোরবানি দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল
স্থানীয়রা জানান, শুক্রবার রাত দশটার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কিট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রুপ নেয়। বিষয়টি টের পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয় এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরো দুই যুবক। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে রাত সাড়ে ১২ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হয়। পরে থাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত আরো ১৫ জন আহত হন।
আরও পড়ুন, মিঠাপুকুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুঁইয়া বলেন, মাদক সংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। সংঘর্ষে রায়হান নামে একজন মারা যান। তার মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয় : সংঘর্ষ নিহত ব্রাহ্মণবাড়িয়া সরাইল

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন