দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

উত্তরপত্রে ভুলের অভিযোগে উত্তাল ভারতীয় শিক্ষার্থীরা

ভারতে স্কুল-সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ভালো পরীক্ষা দিয়েও প্রত্যাশিত নম্বর না পাওয়ার অভিযোগ তুলেছেন হাজার হাজার শিক্ষার্থী। নতুন ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি ঘিরে তৈরি হওয়া এই সংকট এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।

ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পরই সামনে আসে নানা অভিযোগ। ফল ঘোষণার কয়েক দিনের মধ্যেই চার লাখের বেশি শিক্ষার্থী নিজেদের উত্তরপত্র ও মূল্যায়নের কপি চেয়ে আবেদন করেন। প্রায় ১৭ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন, রোমানিয়ায় ভবনের ছাদে রুশ ড্রোন বিধ্বস্ত, রাশিয়ার রাষ্ট্রদূত তলব

এবার প্রথমবারের মতো পরীক্ষার খাতা মূল্যায়নে চালু করা হয় ‘অন-স্ক্রিন মার্কিং’ বা ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি। এতে উত্তরপত্র স্ক্যান করে অনলাইনে আপলোড করা হয় এবং শিক্ষকরা ডিজিটালভাবে মূল্যায়ন করেন। তবে অনেক শিক্ষার্থীর অভিযোগ, স্ক্যান করা খাতায় পৃষ্ঠা নেই, কোথাও লেখা অস্পষ্ট, আবার অনেক ক্ষেত্রে নম্বর যোগে ভুল হয়েছে।

আরও পড়ুন, ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে সুইস স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩

দিল্লির এক শিক্ষার্থী বেদান্ত শ্রীবাস্তব অভিযোগ করেন, তাকে পাঠানো পদার্থবিজ্ঞানের উত্তরপত্রটি তার নিজের নয়। সামাজিকমাধ্যমে তার পোস্ট ভাইরাল হলে আরও অনেক শিক্ষার্থী একই ধরনের অভিযোগ সামনে আনেন। অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের অভিযোগ, সামান্য নম্বরের ভুলও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভবিষ্যৎ ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন, পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা, নিহত অন্তত ৩

সমালোচকদের মতে, নতুন ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি চালুর আগে পর্যাপ্ত প্রস্তুতি ও প্রশিক্ষণের অভাব ছিল। কারণ পরীক্ষা শুরুর মাত্র আট দিন আগে এই নতুন ব্যবস্থা ঘোষণা করা হয়। বিতর্কের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেছেন যে কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ভারত শিক্ষার্থী উত্তরপত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

উত্তরপত্রে ভুলের অভিযোগে উত্তাল ভারতীয় শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত