দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা, নিহত অন্তত ৩

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর দাবি, এটি ছিল মাদকবিরোধী অভিযানের অংশ।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড বা সাউথকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, শুক্রবার সন্দেহভাজন একটি নৌযানকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। তাদের দাবি, নৌযানটি অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটিকে তাড়া করে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন, ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে সুইস স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩

মার্কিন বাহিনী অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। তবে নিহতদের পরিচয়, নৌযানটির জাতীয়তা কিংবা ঘটনাস্থলের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট নৌযানগুলোকে বেশি নজরদারিতে রাখা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন, রোমানিয়ায় ভবনের ছাদে রুশ ড্রোন বিধ্বস্ত, রাশিয়ার রাষ্ট্রদূত তলব

অন্যদিকে সমালোচকরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় এমন অভিযান নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ অভিযানের স্বচ্ছতা, প্রাণহানি এবং আন্তর্জাতিক আইন মেনে অভিযান পরিচালনার বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। 

আরও পড়ুন, নিজের নামে প্রতিষ্ঠান, শেষ পর্যন্ত আদালতেই আটকালেন ট্রাম্প!

এ ঘটনায় নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে—মাদকবিরোধী অভিযান কতটা নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখছে, আর কতটা নতুন উত্তেজনা তৈরি করছে।

বিষয় : হামলা নিহত নৌযান পূর্ব প্রশান্ত মহাসাগর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা, নিহত অন্তত ৩

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর দাবি, এটি ছিল মাদকবিরোধী অভিযানের অংশ।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড বা সাউথকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, শুক্রবার সন্দেহভাজন একটি নৌযানকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। তাদের দাবি, নৌযানটি অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটিকে তাড়া করে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন, ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে সুইস স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩

মার্কিন বাহিনী অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। তবে নিহতদের পরিচয়, নৌযানটির জাতীয়তা কিংবা ঘটনাস্থলের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট নৌযানগুলোকে বেশি নজরদারিতে রাখা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন, রোমানিয়ায় ভবনের ছাদে রুশ ড্রোন বিধ্বস্ত, রাশিয়ার রাষ্ট্রদূত তলব

অন্যদিকে সমালোচকরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় এমন অভিযান নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ অভিযানের স্বচ্ছতা, প্রাণহানি এবং আন্তর্জাতিক আইন মেনে অভিযান পরিচালনার বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। 

আরও পড়ুন, নিজের নামে প্রতিষ্ঠান, শেষ পর্যন্ত আদালতেই আটকালেন ট্রাম্প!

এ ঘটনায় নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে—মাদকবিরোধী অভিযান কতটা নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখছে, আর কতটা নতুন উত্তেজনা তৈরি করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত