দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

ঈদকে টার্গেট করে জালনোট ছড়ানোর পরিকল্পনা, কুমিল্লায় গ্রেপ্তার ২

কুমিল্লা নগরীতে জালনোট চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার সমমূল্যের জালনোটসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আরও পড়ুন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

র‌্যাব জানিয়েছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল। এ সময় ১ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা সমমূল্যের ৫০০ ও ২০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

আরও পড়ুন, পটিয়ায় বাস–লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত অন্তত ৩০

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নোয়াখালী সদর উপজেলার নিশান ইসলাম এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সোহেল আরমান। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালনোট চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তদন্তকারীরা বলছেন, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় তারা দীর্ঘদিন ধরে জাল টাকা ছড়িয়ে প্রতারণা করছিলেন।

আরও পড়ুন, ঈদের ছুটিতে প্রাণ ফিরছে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রে

বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও বিভিন্ন মার্কেটে জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র‌্যাব।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয় : কুমিল্লা ঈদ গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঈদকে টার্গেট করে জালনোট ছড়ানোর পরিকল্পনা, কুমিল্লায় গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

কুমিল্লা নগরীতে জালনোট চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার সমমূল্যের জালনোটসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আরও পড়ুন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

র‌্যাব জানিয়েছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল। এ সময় ১ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা সমমূল্যের ৫০০ ও ২০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

আরও পড়ুন, পটিয়ায় বাস–লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত অন্তত ৩০

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নোয়াখালী সদর উপজেলার নিশান ইসলাম এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সোহেল আরমান। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালনোট চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তদন্তকারীরা বলছেন, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় তারা দীর্ঘদিন ধরে জাল টাকা ছড়িয়ে প্রতারণা করছিলেন।

আরও পড়ুন, ঈদের ছুটিতে প্রাণ ফিরছে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রে

বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও বিভিন্ন মার্কেটে জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র‌্যাব।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত