দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২৭ মে ২০২৬

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নরসিংদীতে ৯১ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নরসিংদী জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ মামলায় ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা, কারাদণ্ড ৩ জনের

শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ

গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর উদ্যোগ ‘বলুন’ পরিচয় গোপন রেখে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মৌচাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরের সব শিল্প কারখানা ছুটি ঘোষণা, দুপুর থেকে তীব্র যানজটের শঙ্কা

ঈদ উপলক্ষে শিল্পনগরী গাজীপুরের সব কারখানা দ্বিতীয় ধাপে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে ঘরমুখী মানুষের চাপ সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে। যাত্রীদের চাপে দুপুরের দিকে দুই মহাসড়কেই যানজটের আশঙ্কা রয়েছে। এছড়া বৈরি আবহাওয়ায় ঈদ যাত্রার ভোগান্তি বেড়েছে আরও কয়েকগুণ।

আরও পড়ুন, ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার করল র‌্যাব-৫

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে জেলার কোনাবড়ী, চৌরাস্তা, টঙ্গী, রাজেন্দ্রপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী, কালিয়াকৈর মাওনা এলাকার সব শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এসব এলাকার লাখ লাখ কর্মজীবী মানুষ ইতোমধ্যে নাড়ির টানে আপন গন্তব্যে যাত্রা শুরু করেছে। তবে দুপুর নাগাদ যাত্রী ও যানবাহণের চাপ দ্বিগুণ হবে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।

এর আগে, গতকাল সোমবার গাজীপুরের ৪০ ভাগ শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় রাতভর উত্তরাঞ্চলের ২৬ জেলার ঘরমুখী মানুষের তীব্র চাপ ছিল সড়কে। নানা ভোগান্তি নিয়ে কয়েক লাখ মানুষ গতকাল সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত গাজীপুর ছেড়ে গেছেন।

আরও পড়ুন, সৌদির সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদুল আজহা উদযাপন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রীমোড় এলাকায় সকাল থেকে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। পরিবার পরিজন নিয়ে নতুন পোশাক আর চোখে উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছে বাসের জন্য। একই চিত্র দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভোগড়া, টঙ্গী বোর্ডবাজার ও গাজীপুর চৌরাস্তা এলাকায়। তবে যাত্রীদের অভিযোগ সড়কের জটিলতা আর আবহাওয়ার অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন চালকরা। এতে অনেকেই সমস্যায় পড়ছে। অনেকেই ভাড়া বাঁচাতে অনেকেই ট্রাক পিকআপে উঠে গন্তব্যে যাচ্ছেন।

আরও পড়ুন, সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ

মোশারফ মিয়া নামে নওগাঁগামী এক যাত্রী বলেন, সকালে কারখানা ছুটির পরপরই বাড়ীর উদ্দেশ্যে বের হলাম। কয়েকটি বাসে দরদাম করলাম ১০০০ হাজার টাকার নিচে যাওয়ায় সম্ভব হবে না। আবার ট্রাকে গেলে ৬০০ টাকায় যেতে পারব। এখন দাঁড়িয়ে ভাবছি কি ভাবে যাব। আবার বেশি দেরি করলেও গাড়ি পাব না।

বাংলাস্টার বাসের চালক ইসমাইল হোসেন জানান, আজ সব শিল্প কারখানা ছুটি হওয়াতে শেষ মুহূর্তে যাত্রীর চাপ অনেক বেড়ে যাবে। এমনিতেই উত্তরবঙ্গের সড়কে যানজট থাকে। আজ একযোগে লাখ লাখ মানুষের যাতায়াতে দুপুরের পর যানজট বাড়বে।

আরও পড়ুন, ঈদ সামনে, হাতুড়ির টুংটাং শব্দে মুখর কিশোরগঞ্জের কামারপট্টি: রাতভর আগুনে পুড়ছে লোহা, বাড়ছে দা-বটি-ছুরির চাহিদা

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান, গতকাল গাজীপুরের ৪০ ভাগ কারখানা ছুটি হয়েছিল। আজ বাকি ৬০ ভাগ ছুটি হয়েছে। তাই আজকে যাত্রীদের ভিড় বেশি হবে। সড়কেও চাপ পড়বে। শুধু গাজীপুর নয় ঢাকা, সাভারের লাখ লাখ মানুষ গাজীপুরের মহাসড়ক ব্যবহার করবে যার কারণে ভোগান্তি হবে। তবে আমরা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছি। আজকে আমাদের সর্বোচ্চ চ্যালেঞ্জ নিতে হচ্ছে।

বিষয় : গাজীপুর যানজটের শঙ্কা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরের সব শিল্প কারখানা ছুটি ঘোষণা, দুপুর থেকে তীব্র যানজটের শঙ্কা

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x