দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

হাসপাতালের খাবার খেয়ে মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আকস্মিক পরিদর্শনের কারণে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা থেকেই ধীরে ধীরে হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতার উন্নতি হবে। সোমবার সকালে কুমিল্লা মেডিকেল College হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন, বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ, আবেদন শেষ ২৭ মে

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এসময় তিনি হাসপাতালের রান্নাঘরেও যান এবং রোগীদের জন্য প্রস্তুত করা ডাল ও সবজি খেয়ে খাবারের মান যাচাই করেন।

আরও পড়ুন, নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে ৫০ থেকে ১০০ শতাংশ

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কি না, তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই হামের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হোক, জরুরি বিভাগে ডাক্তার উপস্থিত থাকুক এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান ঠিক থাকুক।”

তিনি আরও বলেন, “আমি আসাতে অনেকে পরিষ্কার করে রেখেছে, তাও একটা ভীতি আছে। ভয় পেতে পেতেই সব ঠিক হয়ে যাবে।”  হামের ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারকে একাধিকবার স্মরণ করিয়ে দেওয়ার পরও প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করা হয়নি। বরং বেসরকারিভাবে টিকা কেনার নামে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন, প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না: ইশরাক হোসেন

মন্ত্রী জানান, মহাখালীতে একটি শিশু মারা যাওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই সরকার আইসোলেশনের ব্যবস্থা নেয়। পরে ভ্যাকসিনের ঘাটতি ধরা পড়লে দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হয়।

বিষয় : কুমিল্লা পরিদর্শন হাসপাতাল সরদার মো. সাখাওয়াত হোসেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

হাসপাতালের খাবার খেয়ে মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আকস্মিক পরিদর্শনের কারণে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা থেকেই ধীরে ধীরে হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতার উন্নতি হবে। সোমবার সকালে কুমিল্লা মেডিকেল College হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন, বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ, আবেদন শেষ ২৭ মে

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এসময় তিনি হাসপাতালের রান্নাঘরেও যান এবং রোগীদের জন্য প্রস্তুত করা ডাল ও সবজি খেয়ে খাবারের মান যাচাই করেন।

আরও পড়ুন, নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে ৫০ থেকে ১০০ শতাংশ

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কি না, তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই হামের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হোক, জরুরি বিভাগে ডাক্তার উপস্থিত থাকুক এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান ঠিক থাকুক।”

তিনি আরও বলেন, “আমি আসাতে অনেকে পরিষ্কার করে রেখেছে, তাও একটা ভীতি আছে। ভয় পেতে পেতেই সব ঠিক হয়ে যাবে।”  হামের ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারকে একাধিকবার স্মরণ করিয়ে দেওয়ার পরও প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করা হয়নি। বরং বেসরকারিভাবে টিকা কেনার নামে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন, প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না: ইশরাক হোসেন

মন্ত্রী জানান, মহাখালীতে একটি শিশু মারা যাওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই সরকার আইসোলেশনের ব্যবস্থা নেয়। পরে ভ্যাকসিনের ঘাটতি ধরা পড়লে দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত