গাজীপুর মহানগরের জয়দেবপুর এলাকায় কিশোর গ্যাংয়ের ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এক স্কুলছাত্র। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম মোঃ রেজাউল হাসান নীরব। সে রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
ভুক্তভোগীর পিতা মোঃ নুরুল হক অভিযোগে জানান, গত ১৮ মে ২০২৬ ইং তারিখ বেলা আনুমানিক ১১টার সময় স্কুল ছুটির পর বিদ্যালয়ের গেট থেকে তার ছেলেকে ডেকে নিয়ে যায় কয়েকজন কিশোর গ্যাং সদস্য। পরে শহীদ বরকতউল্লাহ স্টেডিয়ামের প্রধান গেট সংলগ্ন তানবীন ডেকোরেটরের সামনে নিয়ে পূর্ব শত্রুতার জেরে নীরবকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর শুরু করে।
আরও পড়ুন, মহেশপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের ৩ কোটি ৩২ লাখ টাকার বাজেট ঘোষণা
অভিযোগে উল্লেখ করা হয়, আবির দাস, সাবিত, মুহতাসিন ও ইয়াকিনসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। এক পর্যায়ে ধারালো চাপাতি দিয়ে নীরবের মাথায় কোপ মারার চেষ্টা করা হলে সে হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে। এতে হাতের ৫টি রগ কেটে যায় এবং হাত প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করা হয়। বর্তমানে তার হাতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।
আরও পড়ুন, ঈদকে সামনে রেখে মহেশপুরে মাদকের চালান বিজিবির হাতে আটক
এছাড়াও হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে ইয়াকিন নামে অভিযুক্ত ব্যক্তি পিস্তল তাক করে গুলি করার চেষ্টা করে। তবে নীরব সরে যাওয়ায় প্রাণে রক্ষা পায়। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন আহত নীরবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশি-বিদেশি অস্ত্রের ছবি পোস্ট করে আতঙ্ক সৃষ্টি করছে। এমনকি ভইরা দিসি” ধরনের উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে এলাকায় ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন, টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ০১জন নিয়ামতপুরের
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সচেতন মহল দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, কিশোর গ্যাং দমনে এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বিষয় : হামলা আহত কিশোর গ্যাং

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন