লক্ষ্মীপুরের রায়পুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বসতঘর। মুহূর্তের মধ্যেই আগুনে ছাই হয়ে যায় পরিবারের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই ঘরে মা-মেয়ে ভাড়া থাকতেন। তরুণী রানি আক্তার ফারিয়া নিয়মিত মোবাইলে টিকটক ভিডিও তৈরি করতেন।ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাসার বাইরে ছিলেন। অভিযোগ রয়েছে, রান্নাঘরের চুলার আগুন ব্যবহার করে ভিডিও ধারণ করতে গিয়ে হঠাৎ আগুন লেগে যায়। পরে মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন , মানিকগঞ্জে বাস-গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষে আগুন, মহাসড়কে আতঙ্ক
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে পুড়ে যায় ঘরের অধিকাংশ মালামাল।বাড়ির মালিকের স্ত্রী রুবিনা বেগম জানান, ফারিয়াকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সে আগুন নিয়ে ভিডিও করতেই থাকত।অন্যদিকে ফারিয়ার ভাই দাবি করেছেন, বিদেশ যাওয়ার জন্য জমানো নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।ঘটনার পর থেকেই ফারিয়াসহ পরিবারের সদস্যদের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : অগ্নিকাণ্ড বসতঘর টিকটক ভিডি

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন