দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

মানিকগঞ্জে বাস-গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষে আগুন, মহাসড়কে আতঙ্ক

মানিকগঞ্জে বাস-গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা। মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় যাত্রীবাহী বাস ও তরল গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এক কিলোমিটারেরও বেশি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাস থেকে ধোঁয়া ও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। পরে স্থানীয় লোকজন ও পুলিশ প্রাথমিকভাবে উদ্ধারকাজে অংশ নেয়।

আরও  পড়ুন ঈদ সামনে, জমে উঠেছে ফেনীর পশুর হাট দামে হাঁসফাঁস ক্রেতারা

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। দীর্ঘ চেষ্টার পর বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মেডিকেল কাজে ব্যবহৃত অক্সিজেন বহনকারী ট্রাকটি থেকে গ্যাস লিকেজ শুরু হলে। এতে বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়। ফায়ার সার্ভিস সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্রাকটির গ্যাস নিয়ন্ত্রণে কাজ করছেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া না গেলেও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : মুখোমুখি ভয়াবহ দুর্ঘটনা বাস-গ্যাসবাহী ট্রাক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে বাস-গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষে আগুন, মহাসড়কে আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঢাকা-আরিচা মহাসড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা। মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় যাত্রীবাহী বাস ও তরল গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এক কিলোমিটারেরও বেশি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাস থেকে ধোঁয়া ও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। পরে স্থানীয় লোকজন ও পুলিশ প্রাথমিকভাবে উদ্ধারকাজে অংশ নেয়।

আরও  পড়ুন ঈদ সামনে, জমে উঠেছে ফেনীর পশুর হাট দামে হাঁসফাঁস ক্রেতারা

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। দীর্ঘ চেষ্টার পর বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মেডিকেল কাজে ব্যবহৃত অক্সিজেন বহনকারী ট্রাকটি থেকে গ্যাস লিকেজ শুরু হলে। এতে বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়। ফায়ার সার্ভিস সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্রাকটির গ্যাস নিয়ন্ত্রণে কাজ করছেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া না গেলেও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত