রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান এখন ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, এবার প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।ভিআইপি অতিথিদের জন্য আলাদা কাতার, নারী মুসল্লিদের জন্য পৃথক ব্যবস্থা এবং সাধারণ মুসল্লিদের জন্য বিস্তৃত নামাজের স্থান প্রস্তুত রাখা হয়েছে।ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।
আরও পড়ুন , ঈদুল আজহায় ভিজতে পারে দেশ, বজ্রবৃষ্টি নিয়ে সতর্কবার্তা
বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া দেখা দিলে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা জোরদারের পাশাপাশি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ঈদের দিন রাত থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং প্রথম দিনের বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এ কাজে ১৩ হাজার ৪৫৩ জন কর্মী ও ২ হাজার ১১৭টি যানবাহন নিয়োজিত থাকবে।
বিষয় : ঈদগাহ জামাত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান এখন ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, এবার প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।ভিআইপি অতিথিদের জন্য আলাদা কাতার, নারী মুসল্লিদের জন্য পৃথক ব্যবস্থা এবং সাধারণ মুসল্লিদের জন্য বিস্তৃত নামাজের স্থান প্রস্তুত রাখা হয়েছে।ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।
আরও পড়ুন , ঈদুল আজহায় ভিজতে পারে দেশ, বজ্রবৃষ্টি নিয়ে সতর্কবার্তা
বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া দেখা দিলে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা জোরদারের পাশাপাশি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ঈদের দিন রাত থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং প্রথম দিনের বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এ কাজে ১৩ হাজার ৪৫৩ জন কর্মী ও ২ হাজার ১১৭টি যানবাহন নিয়োজিত থাকবে।

আপনার মতামত লিখুন