ঢাকায় মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড—ডিএমটিসিএল।সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এই বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ডিএমটিসিএল জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই সুবিধা চালু করা হয়েছে।
আরও পড়ুন, ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি শুরু আজ থেকে
নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সের যাত্রীরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।একইভাবে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরাও এই সুবিধা নিতে পারবেন।এই উদ্যোগে মেট্রোরেল যাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বিষয় : মেট্রোরেল প্রতিবন্ধী ২৫% ভাড়া

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
ঢাকায় মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড—ডিএমটিসিএল।সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এই বিশেষ ছাড় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ডিএমটিসিএল জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই সুবিধা চালু করা হয়েছে।
আরও পড়ুন, ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি শুরু আজ থেকে
নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সের যাত্রীরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।একইভাবে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরাও এই সুবিধা নিতে পারবেন।এই উদ্যোগে মেট্রোরেল যাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন