দৈনিক সংবাদ দিগন্ত

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, সংঘর্ষের জেরে পাল্টাপাল্টি মামলা

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গ্রেপ্তার হলেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলায় রোববার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ।ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। দলীয় সূত্র জানিয়েছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তারেক রেজা।সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মিলনায়তনে পৌঁছালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।

আরও  পড়ুন , গোপনে ছাত্রদলের পক্ষে কাজের স্মৃতি তুলে ধরলেন বিএনপি নেতা

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি আসাদউজ্জামান বলেন, “হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর সফরকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।সংঘর্ষের পর তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের আটজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পরদিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির পাল্টা মামলা করেন। সেই মামলায় তারেক রেজাসহ ২২ জনকে আসামি করা হয়।ছাত্রদলের সেই মামলার ভিত্তিতেই রোববার এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : মামলা এনসিপি নেতা গ্রেপ্তার,

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, সংঘর্ষের জেরে পাল্টাপাল্টি মামলা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঝিনাইদহে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গ্রেপ্তার হলেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলায় রোববার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ।ঝিনাইদহ সদর থানা-পুলিশের একটি দল স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। দলীয় সূত্র জানিয়েছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তারেক রেজা।সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মিলনায়তনে পৌঁছালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।

আরও  পড়ুন , গোপনে ছাত্রদলের পক্ষে কাজের স্মৃতি তুলে ধরলেন বিএনপি নেতা

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি আসাদউজ্জামান বলেন, “হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর সফরকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।সংঘর্ষের পর তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের আটজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পরদিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির পাল্টা মামলা করেন। সেই মামলায় তারেক রেজাসহ ২২ জনকে আসামি করা হয়।ছাত্রদলের সেই মামলার ভিত্তিতেই রোববার এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত