দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

মৌচাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তার বলয়ে চট্টগ্রাম ও বিশেষ নজরে জে এম সেন হল

মহেশপুরের বিভিন্ন সার্বজনীন দূর্গাপুজা মণ্ডব পরিদর্শন করেন ৫৮ বিজিবি’র পরিচালক লেঃ কর্নেল

শ্যামনগরে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বসবে ৮ হাজার ১২১ শিক্ষার্থী

বাসনে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

গোলাপগঞ্জে ক্লিনিকে ঢুকে হামলার অভিযোগ: ৫ লাখ টাকা লুট, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক ২

১৯ বছরের জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জামালপুর পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে রোববার মহাসড়কে নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। সকাল ১১টা ১০ মিনিটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।অবরোধকারীরা অভিযোগ করেন, পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক এলাকায় প্রায় ১৯ বছর ধরে জলাবদ্ধতা সমস্যা স্থায়ী রূপ নিয়েছে।বৃষ্টি হলেই রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি জমে যায়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। 

আরও পড়ুন , গাজীপুর পুবাইলে খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ

বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাদের।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে। পরে পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।সোহেল মিয়া বলেন, “দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, “স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”এলাকাবাসী বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

বিষয় : জলাবদ্ধতা অবরোধ মহাসড়ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১৯ বছরের জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x