দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ ঈদের জামাতের সময়সূচি ও দায়িত্বপ্রাপ্ত ইমাম-মুকাব্বিরদের তালিকা চূড়ান্ত করেছে।ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিযানুর রহমান।

আরও  পড়ুন , কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গুলি, আহত ১; অস্ত্রসহ আটক ১

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।প্রতিটি জামাতের জন্য পৃথক মুকাব্বিরও নির্ধারণ করা হয়েছে।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমামের ব্যবস্থাও রাখা হয়েছে।ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল ইমাম, মুকাব্বির ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিষয় : ঈদুল আজহা ঈদের জামাত ৭টায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ ঈদের জামাতের সময়সূচি ও দায়িত্বপ্রাপ্ত ইমাম-মুকাব্বিরদের তালিকা চূড়ান্ত করেছে।ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিযানুর রহমান।

আরও  পড়ুন , কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গুলি, আহত ১; অস্ত্রসহ আটক ১

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।প্রতিটি জামাতের জন্য পৃথক মুকাব্বিরও নির্ধারণ করা হয়েছে।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমামের ব্যবস্থাও রাখা হয়েছে।ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল ইমাম, মুকাব্বির ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত