দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সতর্কবার্তা: সার সংকটে বাংলাদেশ, খাদ্য ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

বহিষ্কার মানেই আসন শূন্য নয়, গাজী নজরুল প্রসঙ্গে নির্বাচন কমিশন

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

‘বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন’দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর আহ্বান

খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রবাসীদের পাসপোর্ট সেবায় স্বস্তি, আরও ৬ মাস বাড়ল বিশেষ সুবিধা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মেজর (অব.) মোজাফফর, আজ গুরুত্বপূর্ণ শুনানি

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় চাপে বর্তমান সরকার

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বর্তমান সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে বর্তমান সরকার

দেশের অর্থনীতি, প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বাড়ছে চাপ। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বর্তমান সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক।শনিবার “নতুন সরকারের তিন মাস: প্রাথমিক পর্যালোচনা” শীর্ষক এক ওয়েবিনারে তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকট, বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়া, রপ্তানি হ্রাস এবং বিনিয়োগবান্ধব পরিবেশ না থাকায় এখন প্রয়োজন সাহসী ও সংকোচনমূলক বাজেট।ফজলুল হক আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শুধু তেলের দাম নয়, পর্যটন ও রপ্তানি বাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব কমে যাচ্ছে।গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি আয়োজিত এ ওয়েবিনারে বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে মেধাভিত্তিক প্রশাসন ও জবাবদিহিমূলক সংস্কারে জোর দিতে হবে।

আরও পড়ুন , শিশু রামিসা হত্যা: চার্জশিট প্রস্তুত, আদালতে জমা কালই

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতিকরণ কমানোর দৃশ্যমান অগ্রগতি এখনো দেখা যায়নি। পুলিশের মনোবল পুরোপুরি ফেরেনি, আইন-শৃঙ্খলাও উদ্বেগের জায়গায় রয়েছে।অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড. মোহাম্মদ মাহফুজর রহমান বলেন, ভারত-চীন প্রতিদ্বন্দ্বিতা, বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও রোহিঙ্গা সংকট বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও জটিল করছে।সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, রাজনৈতিক কারণে আগের সরকারের সব উদ্যোগ বাতিলের সংস্কৃতি থেকে সরে আসতে হবে।ওয়েবিনারের সঞ্চালক ড. হোসেন জিল্লুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ট্যাগ করার প্রবণতা জনজীবনকে বিষাক্ত করছে। প্রমাণভিত্তিক আলোচনা ও গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির ওপর জোর দেন তিনি।

আরও  পড়ুন , চলতি বছর হজে সৌদি আরবে ২৪ বাংলাদেশির মৃত্যু

বিষয় : সরকার ব্যর্থতায় চাপে বড় চ্যালেঞ্জে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় চাপে বর্তমান সরকার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

দেশের অর্থনীতি, প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বাড়ছে চাপ। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বর্তমান সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক।শনিবার “নতুন সরকারের তিন মাস: প্রাথমিক পর্যালোচনা” শীর্ষক এক ওয়েবিনারে তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকট, বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়া, রপ্তানি হ্রাস এবং বিনিয়োগবান্ধব পরিবেশ না থাকায় এখন প্রয়োজন সাহসী ও সংকোচনমূলক বাজেট।ফজলুল হক আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শুধু তেলের দাম নয়, পর্যটন ও রপ্তানি বাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব কমে যাচ্ছে।গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি আয়োজিত এ ওয়েবিনারে বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে মেধাভিত্তিক প্রশাসন ও জবাবদিহিমূলক সংস্কারে জোর দিতে হবে।

আরও পড়ুন , শিশু রামিসা হত্যা: চার্জশিট প্রস্তুত, আদালতে জমা কালই

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতিকরণ কমানোর দৃশ্যমান অগ্রগতি এখনো দেখা যায়নি। পুলিশের মনোবল পুরোপুরি ফেরেনি, আইন-শৃঙ্খলাও উদ্বেগের জায়গায় রয়েছে।অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড. মোহাম্মদ মাহফুজর রহমান বলেন, ভারত-চীন প্রতিদ্বন্দ্বিতা, বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও রোহিঙ্গা সংকট বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও জটিল করছে।সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, রাজনৈতিক কারণে আগের সরকারের সব উদ্যোগ বাতিলের সংস্কৃতি থেকে সরে আসতে হবে।ওয়েবিনারের সঞ্চালক ড. হোসেন জিল্লুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ট্যাগ করার প্রবণতা জনজীবনকে বিষাক্ত করছে। প্রমাণভিত্তিক আলোচনা ও গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির ওপর জোর দেন তিনি।

আরও  পড়ুন , চলতি বছর হজে সৌদি আরবে ২৪ বাংলাদেশির মৃত্যু

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত