দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, আহত স্ত্রীসহ দুই নারী

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন। 

আরও পড়ুন, সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, আটক ৪

শনিবার (২৩ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহব্বত খা বাহাদুরপুর গ্রামের জমরুত খার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

আরও পড়ুন, বিয়ের আশ্বাসে সম্পর্ক, তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আবহাওয়া খারাপ হতে শুরু করে। এ সময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান স্তুপ করতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মহব্বত খা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন, কালকিনিতে যুবকের মরদেহ উদ্ধার করলেন কালকিনি থানা পুলিশ

এ ঘটনায় আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম (৩৬)। তার ডান হাত দগ্ধ হয়েছে বলে জানা গেছে। এছাড়া মর্জিনা (৫০) নামে এক বৃদ্ধার দুই পা পুড়ে যায়। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।

বিষয় : নারী আহত কিশোরগঞ্জ কৃষক বজ্রপাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, আহত স্ত্রীসহ দুই নারী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন। 

আরও পড়ুন, সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, আটক ৪

শনিবার (২৩ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহব্বত খা বাহাদুরপুর গ্রামের জমরুত খার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

আরও পড়ুন, বিয়ের আশ্বাসে সম্পর্ক, তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আবহাওয়া খারাপ হতে শুরু করে। এ সময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান স্তুপ করতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মহব্বত খা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন, কালকিনিতে যুবকের মরদেহ উদ্ধার করলেন কালকিনি থানা পুলিশ

এ ঘটনায় আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম (৩৬)। তার ডান হাত দগ্ধ হয়েছে বলে জানা গেছে। এছাড়া মর্জিনা (৫০) নামে এক বৃদ্ধার দুই পা পুড়ে যায়। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত