দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

নরসিংদীর পলাশে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

নরসিংদীর পলাশ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার মাঝেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক ভূঁইয়া বয়স ২০ বছর। তিনি ওই এলাকার মনির হোসেন ভূঁইয়ার ছেলে।আহতদের মধ্যে রুহুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ইলিয়াস স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ও সোহাগ নামে দুই ভাইয়ের সঙ্গে রুহুল আমিনের পূর্ব বিরোধ ছিল। এ বিরোধ মীমাংসার জন্য শুক্রবার বিকেলে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।কিন্তু সালিশ শুরু হওয়ার আগেই পূর্বপরিকল্পিতভাবে সাগর, 

আরও  পড়ুন , জমে উঠেছে হবিগঞ্জের পশুর হাট সরগরম উপচে পড়া ভিড়

সোহাগসহ ১০ থেকে ১৫ জনের একটি দল আশিক ভূঁইয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন।তাকে বাঁচাতে গেলে রুহুল আমিন ও ইলিয়াসও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।এদিকে শনিবার সকালে আশিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন।পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।পলাশ থানার ওসি জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।

আরও  পড়ুন, উজিরপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলা, কনস্টেবল আহত ,আটক ৪

বিষয় : আগুন ছুরিকাঘাত যুবক হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নরসিংদীর পলাশে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার মাঝেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক ভূঁইয়া বয়স ২০ বছর। তিনি ওই এলাকার মনির হোসেন ভূঁইয়ার ছেলে।আহতদের মধ্যে রুহুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ইলিয়াস স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ও সোহাগ নামে দুই ভাইয়ের সঙ্গে রুহুল আমিনের পূর্ব বিরোধ ছিল। এ বিরোধ মীমাংসার জন্য শুক্রবার বিকেলে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।কিন্তু সালিশ শুরু হওয়ার আগেই পূর্বপরিকল্পিতভাবে সাগর, 

আরও  পড়ুন , জমে উঠেছে হবিগঞ্জের পশুর হাট সরগরম উপচে পড়া ভিড়

সোহাগসহ ১০ থেকে ১৫ জনের একটি দল আশিক ভূঁইয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন।তাকে বাঁচাতে গেলে রুহুল আমিন ও ইলিয়াসও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।এদিকে শনিবার সকালে আশিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন।পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।পলাশ থানার ওসি জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।

আরও  পড়ুন, উজিরপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলা, কনস্টেবল আহত ,আটক ৪

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত