দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গরুর হাট ইজারা ও আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

গরুর হাট ইজারা ও আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গরুর হাটের ইজারা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন ও বালুচর ব্রিজ সংলগ্ন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গরুর হাটের ইজারা, বাজারের বণিক সমিতির নির্বাচন এবং এলাকা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন শহীদ বাউল এবং অন্য পক্ষ খোকন সরকার, মোক্তার হোসেন ও সুরুজ্জামান সরকার।

আরও  পড়ুন , দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

সংঘর্ষের সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং টেঁটা হামলার ঘটনাও ঘটে।এ ঘটনায় শাকিল সরকার, আসফাক সরকার ও হৃদয় সরকার টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও  পড়ুন , কুমিল্লায় রাজনৈতিক উত্তেজনা , মামলা ঘিরে বিক্ষোভ-সমাবেশ

বিষয় : সংঘর্ষ ইজারা গরুর হাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গরুর হাট ইজারা ও আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গরুর হাটের ইজারা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন ও বালুচর ব্রিজ সংলগ্ন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গরুর হাটের ইজারা, বাজারের বণিক সমিতির নির্বাচন এবং এলাকা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন শহীদ বাউল এবং অন্য পক্ষ খোকন সরকার, মোক্তার হোসেন ও সুরুজ্জামান সরকার।

আরও  পড়ুন , দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

সংঘর্ষের সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং টেঁটা হামলার ঘটনাও ঘটে।এ ঘটনায় শাকিল সরকার, আসফাক সরকার ও হৃদয় সরকার টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও  পড়ুন , কুমিল্লায় রাজনৈতিক উত্তেজনা , মামলা ঘিরে বিক্ষোভ-সমাবেশ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত