দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, একই মোটরসাইকেলে থাকা তিন আরোহী স্থানীয় সড়ক থেকে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে ওঠার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়।নিহতরা হলেন—আল আমিন (১৫), সৈকত (১৬) এবং কাইয়ুম (২০)। তারা সবাই ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন , কুমিল্লায় রাজনৈতিক উত্তেজনা , মামলা ঘিরে বিক্ষোভ-সমাবেশ

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক সংলগ্ন এই এলাকায় প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।এদিকে, একই পরিবারের মতো পরিচিত তিন তরুণের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিষয় : ট্রাকচাপা মর্মান্তিক মৃত্যু তিন মোটরসাইকেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, একই মোটরসাইকেলে থাকা তিন আরোহী স্থানীয় সড়ক থেকে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে ওঠার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়।নিহতরা হলেন—আল আমিন (১৫), সৈকত (১৬) এবং কাইয়ুম (২০)। তারা সবাই ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন , কুমিল্লায় রাজনৈতিক উত্তেজনা , মামলা ঘিরে বিক্ষোভ-সমাবেশ

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক সংলগ্ন এই এলাকায় প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।এদিকে, একই পরিবারের মতো পরিচিত তিন তরুণের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত