বিশ্ব ফুটবলে প্রযুক্তির নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে কোচিং স্টাফে যুক্ত করা হচ্ছে গুগলের অত্যাধুনিক এআই প্রযুক্তি ‘জেমিনি’।বুধবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে বড় পর্দায় এক বিশেষ ঘোষণার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এই প্রযুক্তির মাধ্যমে খেলোয়াড়দের ইনজুরি প্রতিরোধ, ম্যাচ বিশ্লেষণ এবং খেলার সময় রিয়েল-টাইম কৌশলগত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে জানানো হয়েছে।Google–এর উন্নত এআই প্ল্যাটফর্ম Gemini AI এবার সরাসরি আর্জেন্টিনা দলের কোচিং সিস্টেমে ব্যবহার করা হবে।আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কমার্শিয়াল ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন বলেন,
আরও পড়ুন , আইপিএল ক্রিকেটকে বিদায় জানালেন বিজয় শঙ্কর, নতুন পথের সন্ধানে
এই প্রযুক্তি খেলোয়াড়দের চোট এড়াতে এবং ম্যাচের কৌশলগত বিশ্লেষণে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে মাঠে থাকা কোচিং স্টাফদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।তিনি আরও জানান, ভক্তরাও জেমিনি ব্যবহার করে নিজেদের পছন্দের ফুটবলারদের নিয়ে নতুন ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরি করতে পারবেন, যা ফুটবল অভিজ্ঞতাকে আরও ইন্টারঅ্যাকটিভ করে তুলবে।বিশ্বকাপের আগে এই উদ্যোগকে আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে অন্যতম বড় প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। গুগল কর্তৃপক্ষ বলছে, এআই প্রযুক্তি এবার সরাসরি খেলোয়াড়, কোচ এবং দর্শকের অভিজ্ঞতাকে বদলে দেবে।বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে নামবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ফ্রান্স ও স্পেনের মতো শক্তিশালী দলগুলো।
আরও পড়ুন , দেশের ঐতিহ্যবাহী পুরস্কার জিতে গর্বিত হামজা চৌধুরী
বিষয় : বিশ্বকাপ আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন