দৈনিক সংবাদ দিগন্ত

প্রামাণ্যচিত্র কমিটি নিয়ে বিতর্ক, অবশেষে বিলুপ্ত করল এফডিসি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রামাণ্যচিত্র নির্মাণকে ঘিরে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এফডিসিতে তৈরি হওয়া একটি কমিটি বিতর্কের মুখে বিলুপ্ত করা হয়েছে। 

আরও পড়ুন, এবার গ্রামে ঈদ উদযাপন পরীমণি

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত চার সদস্যের ওই কমিটিতে তিনজনকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে পরিচিত দাবি করে চলচ্চিত্রাঙ্গনে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এ নিয়ে ফিল্মপাড়ায় উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন, প্রচারণায় নেই পূজা

পরবর্তীতে জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতারা তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানির কাছে উপস্থাপন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান ও সাধারণ সম্পাদক জি এম সাঈদের নেতৃত্বে নেতারা অভিযোগ জানানোর পরপরই কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় এফডিসি কর্তৃপক্ষ।

আরও পড়ুন, বাসর রাতের নতুন গল্পে জোভান-কেয়া পায়েল

এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করেন, এফডিসিতে কোনো ধরনের ফ্যাসিবাদী প্রভাবকে প্রশ্রয় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ ঘটনায় চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিষয় : বিতর্ক এফডিসি বিলুপ্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

প্রামাণ্যচিত্র কমিটি নিয়ে বিতর্ক, অবশেষে বিলুপ্ত করল এফডিসি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রামাণ্যচিত্র নির্মাণকে ঘিরে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এফডিসিতে তৈরি হওয়া একটি কমিটি বিতর্কের মুখে বিলুপ্ত করা হয়েছে। 

আরও পড়ুন, এবার গ্রামে ঈদ উদযাপন পরীমণি

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত চার সদস্যের ওই কমিটিতে তিনজনকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে পরিচিত দাবি করে চলচ্চিত্রাঙ্গনে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এ নিয়ে ফিল্মপাড়ায় উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন, প্রচারণায় নেই পূজা

পরবর্তীতে জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতারা তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানির কাছে উপস্থাপন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান ও সাধারণ সম্পাদক জি এম সাঈদের নেতৃত্বে নেতারা অভিযোগ জানানোর পরপরই কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় এফডিসি কর্তৃপক্ষ।

আরও পড়ুন, বাসর রাতের নতুন গল্পে জোভান-কেয়া পায়েল

এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করেন, এফডিসিতে কোনো ধরনের ফ্যাসিবাদী প্রভাবকে প্রশ্রয় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ ঘটনায় চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত