দৈনিক সংবাদ দিগন্ত

ইসলাম আঘাত করলে পরিচয় বিবেচ্য নয়: আমির হামজা

জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য আমির হামজা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেওয়া ‘নাস্তিক’ মন্তব্যের অবস্থান থেকে সরে আসেননি। তিনি বলেছেন, ইসলামকে আঘাত করা হলে তিনি কারো পরিচয় বিবেচনা করেন না এবং ধর্মীয় প্রশ্নে কোনো ধরনের আপস করবেন না।সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আমির হামজা বলেন, একটি রাজনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী এমন বক্তব্য দেন, যেখানে মুক্তিযুদ্ধকে ইসলাম প্রতিষ্ঠার জন্য হয়নি বলে উল্লেখ করা হয়েছিল। ওই বক্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি মন্তব্য করেছিলেন বলে দাবি করেন।তার ভাষায়, ইসলামকে আঘাত করা হয়েছে বলেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

আরও  পড়ুন , “মানবতা আজ লজ্জিত” রামিসা হত্যার দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের

 এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং ইসলামের পক্ষে অবস্থান নেওয়া।তিনি আরও বলেন, মন্ত্রী কিংবা সাধারণ মানুষ—কারও পরিচয় এখানে বিবেচ্য নয়। তার দাবি, ইসলামবিরোধী বক্তব্য হলে তিনি কঠোর প্রতিক্রিয়া জানাবেন।আমির হামজা জানান, তার মন্তব্যের পর তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। তবে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।তিনি অভিযোগ করেন, সংসদ সদস্য গ্রেফতারের ক্ষেত্রে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। পাশাপাশি তিনি দাবি করেন, সমালোচনার সুযোগ না থাকলে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে।এদিকে মামলায় আদালত তাকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন

আরও  পড়ুন , সীমান্ত হত্যা বন্ধে শক্তিশালী পররাষ্ট্রনীতির ঘোষণা এনসিপির

বিষয় : ইসলাম মন্তব্যে আঘাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ইসলাম আঘাত করলে পরিচয় বিবেচ্য নয়: আমির হামজা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য আমির হামজা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেওয়া ‘নাস্তিক’ মন্তব্যের অবস্থান থেকে সরে আসেননি। তিনি বলেছেন, ইসলামকে আঘাত করা হলে তিনি কারো পরিচয় বিবেচনা করেন না এবং ধর্মীয় প্রশ্নে কোনো ধরনের আপস করবেন না।সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আমির হামজা বলেন, একটি রাজনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী এমন বক্তব্য দেন, যেখানে মুক্তিযুদ্ধকে ইসলাম প্রতিষ্ঠার জন্য হয়নি বলে উল্লেখ করা হয়েছিল। ওই বক্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি মন্তব্য করেছিলেন বলে দাবি করেন।তার ভাষায়, ইসলামকে আঘাত করা হয়েছে বলেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

আরও  পড়ুন , “মানবতা আজ লজ্জিত” রামিসা হত্যার দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের

 এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং ইসলামের পক্ষে অবস্থান নেওয়া।তিনি আরও বলেন, মন্ত্রী কিংবা সাধারণ মানুষ—কারও পরিচয় এখানে বিবেচ্য নয়। তার দাবি, ইসলামবিরোধী বক্তব্য হলে তিনি কঠোর প্রতিক্রিয়া জানাবেন।আমির হামজা জানান, তার মন্তব্যের পর তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। তবে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।তিনি অভিযোগ করেন, সংসদ সদস্য গ্রেফতারের ক্ষেত্রে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। পাশাপাশি তিনি দাবি করেন, সমালোচনার সুযোগ না থাকলে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে।এদিকে মামলায় আদালত তাকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন

আরও  পড়ুন , সীমান্ত হত্যা বন্ধে শক্তিশালী পররাষ্ট্রনীতির ঘোষণা এনসিপির

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত