দৈনিক সংবাদ দিগন্ত

সিলেটে পাকিস্তানকে ধবলধোলাই, ৭৮ রানের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ

৭৮ রানের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনার টেস্ট ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজে ধবলধোলাই করেছে টাইগাররা।পঞ্চম দিনের শুরুতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৬ রান। হাতে ছিল তিন উইকেট, জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ১২১ রান।ক্রিজে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। দুজনই ধৈর্য নিয়ে বাংলাদেশের বোলারদের মোকাবিলা করছিলেন। এতে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিক দল।বৃষ্টির কারণে খেলা শুরুতে সামান্য দেরি হলেও দ্রুত মাঠ খেলার উপযোগী করে তোলে সিলেটের ড্রেনেজ ব্যবস্থা।রিজওয়ান ও সাজিদ কৌশলী ব্যাটিংয়ে রান তুলতে থাকলেও শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাইজুল ইসলাম৩৬ বলে ২৮ রান করা সাজিদ খানকে ফিরিয়ে তিনি ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। স্লিপে দারুণ ক্যাচ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

আরও পড়ুন , ঈদের পর জমবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

এরপরই ম্যাচ পুরোপুরি বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে।পরের ওভারেই শরিফুল ইসলাম ফিরিয়ে দেন সেঞ্চুরির খুব কাছে থাকা মোহাম্মদ রিজওয়ানকে। সেই উইকেটের পর মাঠজুড়ে শুরু হয় টাইগারদের উল্লাস।এরপর আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। খুররাম শাহজাদকেও বিদায় করেন তাইজুল ইসলাম।৩৫৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস এবং ৭৮ রানের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হন তাইজুল ইসলাম। এছাড়া নাহিদ রানা নেন ২ উইকেট। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।জয়ের পর ডাগআউটে বাঁধভাঙা উল্লাসে মাতেন টাইগার ক্রিকেটাররা। ধারাভাষ্যকক্ষে আতহার আলী খান বলে ওঠেন, “এবার আরও এক বাংলাদেশ।”

আরও পড়ুন , রিজওয়ানকে খেপালেও আউট করতে পারল না বাংলাদেশ

বিষয় : ক্রিকেট ইতিহাস উচ্ছ্বসিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

সিলেটে পাকিস্তানকে ধবলধোলাই, ৭৮ রানের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনার টেস্ট ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজে ধবলধোলাই করেছে টাইগাররা।পঞ্চম দিনের শুরুতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৬ রান। হাতে ছিল তিন উইকেট, জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ১২১ রান।ক্রিজে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। দুজনই ধৈর্য নিয়ে বাংলাদেশের বোলারদের মোকাবিলা করছিলেন। এতে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিক দল।বৃষ্টির কারণে খেলা শুরুতে সামান্য দেরি হলেও দ্রুত মাঠ খেলার উপযোগী করে তোলে সিলেটের ড্রেনেজ ব্যবস্থা।রিজওয়ান ও সাজিদ কৌশলী ব্যাটিংয়ে রান তুলতে থাকলেও শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাইজুল ইসলাম৩৬ বলে ২৮ রান করা সাজিদ খানকে ফিরিয়ে তিনি ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। স্লিপে দারুণ ক্যাচ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

আরও পড়ুন , ঈদের পর জমবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

এরপরই ম্যাচ পুরোপুরি বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে।পরের ওভারেই শরিফুল ইসলাম ফিরিয়ে দেন সেঞ্চুরির খুব কাছে থাকা মোহাম্মদ রিজওয়ানকে। সেই উইকেটের পর মাঠজুড়ে শুরু হয় টাইগারদের উল্লাস।এরপর আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। খুররাম শাহজাদকেও বিদায় করেন তাইজুল ইসলাম।৩৫৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস এবং ৭৮ রানের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হন তাইজুল ইসলাম। এছাড়া নাহিদ রানা নেন ২ উইকেট। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।জয়ের পর ডাগআউটে বাঁধভাঙা উল্লাসে মাতেন টাইগার ক্রিকেটাররা। ধারাভাষ্যকক্ষে আতহার আলী খান বলে ওঠেন, “এবার আরও এক বাংলাদেশ।”

আরও পড়ুন , রিজওয়ানকে খেপালেও আউট করতে পারল না বাংলাদেশ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত