দৈনিক সংবাদ দিগন্ত

৬০ দিনের বদলে ৩০ দিন, বদলাচ্ছে থাইল্যান্ডের ভিসানীতি

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড বিদেশি পর্যটকদের জন্য ভিসা-মুক্ত থাকার মেয়াদ বড় আকারে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে ভিসা ছাড়া থাকার সর্বোচ্চ সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হচ্ছে। কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য এই সময়সীমা আরও কমিয়ে ১৫ দিন নির্ধারণ করা হতে পারে।

আরও পড়ুন, সৌদি আরবে ৮ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান

থাইল্যান্ড সরকারের ক্যাবিনেট ইতোমধ্যে বিশ্বের ৯০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য চালু থাকা বিস্তৃত ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা সীমিত করার অনুমোদন দিয়েছে। করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়াতে ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ এবং ইউরোপের শেনজেন অঞ্চলের দেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ৬০ দিনের ভিসা-মুক্ত সুবিধা চালু করা হয়েছিল।

আরও পড়ুন, যুক্তরাজ্যের রিয়েলিটি শো ঘিরে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ

তবে ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থাই সরকারের মুখপাত্র রাচাদা ধনাদরেক বলেন, বর্তমান ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি অপব্যবহার করছিল। সরকারের দাবি, দীর্ঘমেয়াদি ভিসা-মুক্ত সুবিধার কারণে দেশটিতে অবৈধ ব্যবসা, অনুমোদনহীন বিদেশি কর্মসংস্থান এবং অনলাইন প্রতারণা বেড়ে গেছে। নীতিনির্ধারকদের মতে, প্রকৃত ও উচ্চ-মূল্যের পর্যটকদের জন্য ৩০ দিনের সময়সীমাই যথেষ্ট। সাম্প্রতিক সময়ে মাদক পাচার, মানব পাচার এবং অনুমোদনহীন ব্যবসায় জড়িত বিদেশিদের গ্রেপ্তারের পর নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, মধ্যপ্রাচ্যে অনলাইন পোস্ট ঘিরে দমন-পীড়ন, বহু গ্রেপ্তার ও সাজা

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থল সীমান্ত দিয়ে বছরে সর্বোচ্চ দুইবার ভিসা-মুক্ত প্রবেশের নিয়মও পুনরায় কার্যকর করা হবে। তবে নতুন নীতি কবে থেকে কার্যকর হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পর্যটননির্ভর থাই অর্থনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেশটির মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশের বেশি আসে পর্যটন খাত থেকে। যদিও চলতি বছরের প্রথম প্রান্তিকে বিদেশি পর্যটক আগমন কিছুটা কমেছে, তবুও এ বছর সাড়ে তিন কোটির বেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য ধরে রেখেছে থাইল্যান্ড সরকার।

বিষয় : ভিসা থাইল্যান্ড বিদেশি দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যটন গন্তব্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

৬০ দিনের বদলে ৩০ দিন, বদলাচ্ছে থাইল্যান্ডের ভিসানীতি

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড বিদেশি পর্যটকদের জন্য ভিসা-মুক্ত থাকার মেয়াদ বড় আকারে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে ভিসা ছাড়া থাকার সর্বোচ্চ সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হচ্ছে। কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য এই সময়সীমা আরও কমিয়ে ১৫ দিন নির্ধারণ করা হতে পারে।

আরও পড়ুন, সৌদি আরবে ৮ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান

থাইল্যান্ড সরকারের ক্যাবিনেট ইতোমধ্যে বিশ্বের ৯০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য চালু থাকা বিস্তৃত ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা সীমিত করার অনুমোদন দিয়েছে। করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়াতে ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ এবং ইউরোপের শেনজেন অঞ্চলের দেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ৬০ দিনের ভিসা-মুক্ত সুবিধা চালু করা হয়েছিল।

আরও পড়ুন, যুক্তরাজ্যের রিয়েলিটি শো ঘিরে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ

তবে ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থাই সরকারের মুখপাত্র রাচাদা ধনাদরেক বলেন, বর্তমান ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি অপব্যবহার করছিল। সরকারের দাবি, দীর্ঘমেয়াদি ভিসা-মুক্ত সুবিধার কারণে দেশটিতে অবৈধ ব্যবসা, অনুমোদনহীন বিদেশি কর্মসংস্থান এবং অনলাইন প্রতারণা বেড়ে গেছে। নীতিনির্ধারকদের মতে, প্রকৃত ও উচ্চ-মূল্যের পর্যটকদের জন্য ৩০ দিনের সময়সীমাই যথেষ্ট। সাম্প্রতিক সময়ে মাদক পাচার, মানব পাচার এবং অনুমোদনহীন ব্যবসায় জড়িত বিদেশিদের গ্রেপ্তারের পর নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, মধ্যপ্রাচ্যে অনলাইন পোস্ট ঘিরে দমন-পীড়ন, বহু গ্রেপ্তার ও সাজা

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থল সীমান্ত দিয়ে বছরে সর্বোচ্চ দুইবার ভিসা-মুক্ত প্রবেশের নিয়মও পুনরায় কার্যকর করা হবে। তবে নতুন নীতি কবে থেকে কার্যকর হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পর্যটননির্ভর থাই অর্থনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেশটির মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশের বেশি আসে পর্যটন খাত থেকে। যদিও চলতি বছরের প্রথম প্রান্তিকে বিদেশি পর্যটক আগমন কিছুটা কমেছে, তবুও এ বছর সাড়ে তিন কোটির বেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য ধরে রেখেছে থাইল্যান্ড সরকার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত