পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে আগামীকাল সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।রোববার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি।সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে।
আরও পড়ুন , দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক আবহাওয়া অধিদপ্তর
ইসলামিক ফাউন্ডেশন দেশের নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে— কোথাও চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে।চাঁদ দেখার তথ্য জানানোর জন্য কয়েকটি ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে। নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।এছাড়া স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।চাঁদ দেখার ওপর নির্ভর করেই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আরও পড়ুন , ঘরমুখো মানুষের চাপ বাড়ছে, আজ শেষ ২৭ মের ট্রেন টিকিট বিক্রি

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন