আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও বড় সাফল্য পেতে চায় বিএনপি। সে লক্ষ্যেই দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নির্বাচনী প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় সরকারের সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সরকারের সিদ্ধান্ত পেলেই তফসিল ঘোষণা করা হতে পারে।বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় অনানুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন।
আরও পড়ুন , আওয়ামী লীগ আমলে বৈদেশিক ঋণ বেড়েছে ৮ হাজার কোটি ডলার
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা।স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখছে। দলটির নীতিনির্ধারকদের মতে, তৃণমূলের শক্ত অবস্থান ধরে রাখতে না পারলে জাতীয় পর্যায়ে জনপ্রিয়তায় প্রভাব পড়তে পারে।এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পূর্ণ শক্তি নিয়ে ভোটের মাঠে নামবেন নেতা-কর্মীরা। সরকারের কর্মকাণ্ডে জনগণের ইতিবাচক সাড়া রয়েছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন