দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

কক্সবাজারের উন্নয়ন ত্বরান্বিতের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

চকরিয়ায় মাদকদ্রব্য ও নগদটাকাসহ মহিলা কারবারি  গ্রেফতার

ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে খাগড়াছড়ি জেলা পরিষদের নবনিযুক্তদের শ্রদ্ধা

সদর থানার অভিযানে ৩০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকদ্রব্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ৭ মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীতে আপন বোনের জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পরিকল্পিতভাবে মাছ চাষ করা গেলে তা দেশের মিঠাপানির মাছ উৎপাদনে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, ঢাকার যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক

মন্ত্রী জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একর জলাশয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ চালু করা গেলে বছরে কয়েক কোটি টাকার আয় এবং কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। তিনি বলেন, এত বড় জলাশয় থাকা সত্ত্বেও অতীতে এ সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন, খেলাধুলায় নতুন পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী

এ সময় সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় লেকে প্রায় ৩৯৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। দীর্ঘদিন মাছ চাষ না হওয়া এবং বাইরের পানির সঙ্গে সংযোগ থাকায় লেকে রাক্ষুসে মাছ থাকার আশঙ্কায় ছোট পোনার পরিবর্তে বড় আকারের পোনা ছাড়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষি ও মৎস্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ধান, পাট কিংবা মাছ—কোনো ক্ষেত্রেই এক ইঞ্চি জমি বা জলাশয় অনাবাদি রাখা যাবে না। তিনি বলেন, দেশের ৭৫ থেকে ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বল্পসুদে কৃষিঋণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। 

আরও পড়ুন, শিক্ষামন্ত্রীর সঙ্গে ইসলামী ফ্রন্টের সাক্ষাৎ, ৫ দফা স্মারকলিপি পেশ

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গবাদিপশুর কোনো সংকট নেই বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি জানান, দেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : মৎস্যমন্ত্রী মিঠাপানি মাছ উৎপাদন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পরিকল্পিতভাবে মাছ চাষ করা গেলে তা দেশের মিঠাপানির মাছ উৎপাদনে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, ঢাকার যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক

মন্ত্রী জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একর জলাশয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ চালু করা গেলে বছরে কয়েক কোটি টাকার আয় এবং কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। তিনি বলেন, এত বড় জলাশয় থাকা সত্ত্বেও অতীতে এ সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন, খেলাধুলায় নতুন পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী

এ সময় সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় লেকে প্রায় ৩৯৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। দীর্ঘদিন মাছ চাষ না হওয়া এবং বাইরের পানির সঙ্গে সংযোগ থাকায় লেকে রাক্ষুসে মাছ থাকার আশঙ্কায় ছোট পোনার পরিবর্তে বড় আকারের পোনা ছাড়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষি ও মৎস্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ধান, পাট কিংবা মাছ—কোনো ক্ষেত্রেই এক ইঞ্চি জমি বা জলাশয় অনাবাদি রাখা যাবে না। তিনি বলেন, দেশের ৭৫ থেকে ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বল্পসুদে কৃষিঋণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। 

আরও পড়ুন, শিক্ষামন্ত্রীর সঙ্গে ইসলামী ফ্রন্টের সাক্ষাৎ, ৫ দফা স্মারকলিপি পেশ

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গবাদিপশুর কোনো সংকট নেই বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি জানান, দেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত