দৈনিক সংবাদ দিগন্ত

তিন ব্যর্থ বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য মীরা বাসুদেবনের

ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন মালায়লাম অভিনেত্রী মীরা বাসুদেবন। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তিনটি ব্যর্থ বিয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ ১৭ বছর কেড়ে নিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি প্রায়ই তার ছেলেকে বলেন, জীবনের এই সময়টা যদি নিজের ক্যারিয়ার, কাজ বা ব্যক্তিগত উন্নয়নে দিতে পারতেন, তাহলে আরও অনেক কিছু অর্জন করতে পারতেন।

আরও পড়ুন, বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন মৌনী

মীরা বাসুদেবন বলেন, তিনি এমন সম্পর্কের পেছনে সময় দিয়েছেন, যেখানে তিনি সম্মান ও গুরুত্ব পাননি। ফলে পরিবার, বাবা-মা ও বোনের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগও হারিয়েছেন বলে জানান তিনি। এর আগে চলতি বছরেও তিনি অতীত জীবনের ভুল নিয়ে অনুশোচনা প্রকাশ করেন এবং বলেন, এখন তিনি নতুনভাবে জীবন গুছিয়ে নিতে চান। বর্তমানে তিনি ক্যারিয়ারে সক্রিয় এবং জীবনের একটি ভালো পর্যায়ে আছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন, বুঝে শুনে পরীমনি

তার পারিবারিক ও দাম্পত্য জীবনের ইতিহাস অনুযায়ী, তিনি ২০০৫ সালে ব্যবসায়ী বিশাল আগারওয়ালের সঙ্গে প্রথম বিয়ে করেন, যা ২০১০ সালে বিচ্ছেদে শেষ হয়। এরপর ২০১২ সালে মালায়লাম অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন, যার সঙ্গে তার একটি পুত্রসন্তান রয়েছে। এই সম্পর্কও ২০১৬ সালে ভেঙে যায়। সবশেষ ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমকে বিয়ে করলেও ২০২৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন, শেফালীর মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যকে গুজব বললেন পরাগ

১৯৮২ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া মীরা বাসুদেবন ২০০৩ সালে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন।

বিষয় : অভিনেত্রী মীরা বাসুদেবন খোলামেলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৯ জুলাই ২০২৬

তিন ব্যর্থ বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য মীরা বাসুদেবনের

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন মালায়লাম অভিনেত্রী মীরা বাসুদেবন। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তিনটি ব্যর্থ বিয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ ১৭ বছর কেড়ে নিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি প্রায়ই তার ছেলেকে বলেন, জীবনের এই সময়টা যদি নিজের ক্যারিয়ার, কাজ বা ব্যক্তিগত উন্নয়নে দিতে পারতেন, তাহলে আরও অনেক কিছু অর্জন করতে পারতেন।

আরও পড়ুন, বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন মৌনী

মীরা বাসুদেবন বলেন, তিনি এমন সম্পর্কের পেছনে সময় দিয়েছেন, যেখানে তিনি সম্মান ও গুরুত্ব পাননি। ফলে পরিবার, বাবা-মা ও বোনের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগও হারিয়েছেন বলে জানান তিনি। এর আগে চলতি বছরেও তিনি অতীত জীবনের ভুল নিয়ে অনুশোচনা প্রকাশ করেন এবং বলেন, এখন তিনি নতুনভাবে জীবন গুছিয়ে নিতে চান। বর্তমানে তিনি ক্যারিয়ারে সক্রিয় এবং জীবনের একটি ভালো পর্যায়ে আছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন, বুঝে শুনে পরীমনি

তার পারিবারিক ও দাম্পত্য জীবনের ইতিহাস অনুযায়ী, তিনি ২০০৫ সালে ব্যবসায়ী বিশাল আগারওয়ালের সঙ্গে প্রথম বিয়ে করেন, যা ২০১০ সালে বিচ্ছেদে শেষ হয়। এরপর ২০১২ সালে মালায়লাম অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন, যার সঙ্গে তার একটি পুত্রসন্তান রয়েছে। এই সম্পর্কও ২০১৬ সালে ভেঙে যায়। সবশেষ ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমকে বিয়ে করলেও ২০২৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন, শেফালীর মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যকে গুজব বললেন পরাগ

১৯৮২ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া মীরা বাসুদেবন ২০০৩ সালে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত