ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি এখন অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে দিচ্ছেন বেশি গুরুত্ব। সাম্প্রতিক সময়ে তিনি খুব বেছে বেছে কাজ করছেন বলে জানিয়েছেন।একজন সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের দায়িত্ব পালন করছেন পরীমনি। পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।সামাজিক মাধ্যমে ভক্তরা তার এই মাতৃত্বের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করছেন। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক পোস্টে দেখা যায়, সন্তানদের নিয়ে তার যত্নশীল অবস্থান ইতিবাচকভাবে গ্রহণ করছেন নেটিজেনরা।পরীমনি মাতৃত্বকে কেন্দ্র করেই নিজের ব্যবসায়িক উদ্যোগও পরিচালনা করছেন। তার প্রতিষ্ঠানের নাম ‘বডি’, যেখানে মূলত মাতৃত্বকালীন পোশাক নিয়ে কাজ করা হয়।
আরও পড়ুন ,বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন মৌনী
নতুন মায়েদের জন্য আরামদায়ক পোশাক তৈরিতে তিনি গবেষণাধর্মী কাজও করছেন বলে জানা গেছে।অভিনয় প্রসঙ্গে পরীমনি জানিয়েছেন, এখন তিনি আগের মতো নিয়মিত কাজ করতে চান না। বরং যেসব গল্প ও চরিত্র তার কাছে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং মনে হবে, শুধু সেগুলোতেই কাজ করবেন।তার ভাষায়, বছরে অনেক কাজ করার প্রয়োজন নেই, বরং একটি ভালো কাজই যথেষ্ট।এদিকে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।সব মিলিয়ে পরীমনি এখন অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, মাতৃত্ব ও ব্যবসাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন নতুন এক অধ্যায়ে।
আরও পড়ুন , নতুন ফটোশুটে ‘কিলার লুক’-এ দীঘি

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন