দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের মাতম

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে মো. মতিউর রহমান (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের বরবান্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মতিউর রহমান ডুবি গ্রামের বরবান্দ এলাকার মৃত মিছির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে একজন পরিশ্রমী কৃষক হিসেবে পরিচিত ছিলেন।

আরও পড়ুন, বগুড়া শিবগঞ্জে ১৫শ' পিস ট্যাপেন্টাডলসহ তালিকাভূক্ত মাদক কারবারী হযরত গ্রেফতার

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে নিজ বাড়ির অদূরে খোলা মাঠে বোরো ধান শুকানোর কাজ করছিলেন মতিউর রহমান। বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। আবহাওয়া খারাপ হতে থাকলেও মাঠে থাকা ধান সরানোর চেষ্টা করছিলেন তিনি। এ সময় আকস্মিক একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে। বজ্রপাতের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তিনি আর সাড়া দিচ্ছিলেন না। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন স্বজনরা।

আরও পড়ুন, নরসিংদীতে ১২০০ কেজি ওজনের ‘কালা মানিক’ কিনলেই ফ্রি খাসি

নিহতের পরিবার জানায়, মতিউর রহমান ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। এদিকে বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, হাওরাঞ্চলে প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে। বিশেষ করে খোলা মাঠে কৃষিকাজ করতে গিয়ে অনেক সময় কৃষকরা ঝুঁকির মধ্যে পড়েন। তারা বজ্রপাত থেকে রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের দাবি জানান।

আরও পড়ুন, পরিত্যক্ত কলাগাছ থেকে লাখ টাকার স্বপ্ন, পণ্য যাচ্ছে বিদেশে

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

বিষয় : মৃত্যু শোক কিশোরগঞ্জ বজ্রপাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের মাতম

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত