দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম-২০২৬ এ অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হন তিনি। তার এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।এনসিপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন আসিফ মাহমুদ।
আরও পড়ুন ,গণভোটের রায় বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের
এছাড়াও দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সেখানে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।একইসঙ্গে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন এনসিপির এই নেতা।দলীয় সূত্র জানিয়েছে, সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।
বিষয় : আসিফ মানবাধিকার কোরিয়া

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন